বাম নেত্রীই বিজেপি প্রার্থী শাখারভের আর্দশ, কে এই বাম নেত্রী?

রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো:   বিজেপি প্রার্থী শাখারভ সরকারের মুখে বাম নেত্রী নন্দরানি ডলের নাম। রেজিনগর উপনির্বাচনের ভোটগণনার ট্রেন্ডে নিজের দলের ফল নিয়ে সন্তোষ প্রকাশ করতে গিয়ে নন্দরানিকে আদর্শ বলে উল্লেখ করেন তিনি। প্রশ্ন উঠছে, কেন এক বাম নেত্রীকেই নিজের আদর্শ বলে মানেন বিজেপি প্রার্থী?

রাউন্ড এগানোর সাথে সাথে ব্যবধান বাড়িয়েছে বিজেপি প্রার্থী।৭০শতাংশ সংখ্যালঘু ভোটার থাকা সত্ত্বেও উল্লেখযোগ্য ভোট পেয়ে মুখে হাসি রেজিনগর বিজেপি প্রার্থী শাখারভের। তিনি বলেন “অসাধারণ ফল হচ্ছে।আমার স্বপ্ন নন্দরাণি ডল, নন্দরাণি আমার আদর্শ।ফলাফলের ট্রেন্ড সামনে আসতেই এই মন্তব্য করেন তিনি।

বাংলার রাজনীতিতে নন্দরানি ডলের পরিচিত তাঁর রেকর্ড ভোটে জেতার জন্য।২০০১সালে কেশপুর কেন্দ্র থেকে লড়েন নন্দরাণি।১ লক্ষ ৮ হাজার ভোটের রেকর্ড ব্যবধানে জয়ী হয়েছিলেন নন্দরাণি। সেইসময় তাঁকে রাজ্যের জনশিক্ষা প্রসারমন্ত্রী করা হয়। তার প্রাপ্ত ভোট নিয়ে কোনো সমালোচনা তাকে টলাতে পারেনি।

১৯৬৭ সালে যুক্তফ্রন্টের আমলে অবিভক্ত মেদিনীপুর জেলার ঘাটাল কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন তিনি। পরে কেশপুর থেকেও তিনবার বিধায়ক হয়েছিলেন তিনি।একসময় অবিভক্ত মেদিনীপুর জেলার মহিলা সমিতির প্রধানও ছিলেন তিনি। রেজিনগরে বিজেপি প্রার্থীর মুখে সেই বাম নেত্রীর নাম ঘিরে এখন রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।