নেওটিয়া-শুভেন্দু বৈঠকে বাংলায় ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা! বাংলার মাটিতে আসছে একাধিক মেগা প্রকল্প

নিউজপোল ব্যুরো: বাংলায় শিল্প ও বিনিয়োগের ছবি বদলের দাবির মধ্যেই সামনে এল একের পর এক বড় কর্পোরেট পরিকল্পনা। অম্বুজা নেওটিয়া গোষ্ঠী আগামী কয়েক বছরে পশ্চিমবঙ্গে ১৫,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগের পরিকল্পনা জানিয়েছে। ২০২৫ সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে গোষ্ঠীর চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া এই বিনিয়োগ পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সংস্থার নিজস্ব প্রকাশনাতেও পাঁচ বছরের বিনিয়োগ পরিকল্পনার কথা […]

Continue Reading

জেন জি-র সঙ্গে সম্পর্ক মজবুত করতে বিজেপির উদ্যোগ, কলকাতায় নীতিনের বার্তা

নিউজপোল ব্যুরো: বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার পর তৃতীয়বার কলকাতায় এসে এ বার সাংগঠনিক বৈঠকের গণ্ডি পেরিয়ে নতুন প্রজন্মের সঙ্গে সরাসরি আলাপচারিতায় অংশ নিলেন নীতিন নবীন। উত্তর শহরতলির কৈখালিতে আয়োজিত ‘যুব ভারত সংলাপ’ অনুষ্ঠানে জেন জি-র একাংশের সঙ্গে হালকা মেজাজে কথা বলেন তিনি। সোশ্যাল মিডিয়ার ভাষা ব্যবহার করেই তরুণ প্রজন্মের কাছে নিজের বক্তব্য তুলে ধরার চেষ্টা […]

Continue Reading

শব্দ দূষণের প্রতিবাদ করতেই ডিমবৃষ্টি? তৃণমূল নয়, এবার বেলগাছিয়ায় বিজেপি নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ

নিউজপোল ব্যুরো: ‘ডিম থেরাপি’ নিয়ে রাজনৈতিক চর্চার মাঝেই এবার কলকাতার বেলগাছিয়ায় বিজেপির অন্দরেই এমন ঘটনার অভিযোগ উঠল। বিজেপি নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে চিৎপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। ABP-র প্রকাশিত তথ্য অনুযায়ী, শব্দ দূষণের প্রতিবাদ করাকে কেন্দ্র করে দলেরই একাংশের মধ্যে বচসার পর এই ঘটনা ঘটে বলে অভিযোগ। যদিও অন্য গোষ্ঠীর বিজেপি নেতারা ডিম […]

Continue Reading

উত্তরপাড়ার পর বেলেঘাটা, পরপর হামলার অভিযোগে আদালতে কুণাল ঘোষ! মামলা করার অনুমতি বিচারপতি সৌগত ভট্টাচার্যের, দ্রুত শুনানির আর্জি খারিজ

নিউজপোল ব্যুরো: বেলেঘাটায় ওপর্যুপরি প্রাণঘাতী হামলার ঘটনায় এবার চরম পদক্ষেপ নিয়ে আইনি লড়াইয়ে নামলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ! নিজের রাজপথে হাতুড়ি ও রিভলভার উঁচিয়ে বাইক বাহিনীর তাণ্ডবের পর এবার সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। সোমবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা দায়ের করার আর্জি জানান কুণাল ঘোষের আইনজীবীরা। আদালত মামলা দায়ের করার আর্জি মঞ্জুর […]

Continue Reading

৩৩ শিল্পসংস্থার হাতে জমি হস্তান্তর, মিলনমেলায় বড় আয়োজন—মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে শিল্প-বিনিয়োগে নতুন পদক্ষেপ

নিউজপোল ব্যুরো: বাংলায় শিল্প ও বিনিয়োগ টানার লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে এবার জমি হস্তান্তরের বড় কর্মসূচি। বুধবার বিকেল ৫টায় ইএম বাইপাসের ধারে মিলনমেলা প্রাঙ্গণে একাধিক শিল্পসংস্থার হাতে শিল্প স্থাপনের জন্য জমি তুলে দেওয়ার কথা। সূত্রের খবর, মোট ৩৩টি শিল্প সংস্থাকে জমি হস্তান্তর করা হতে পারে। একই অনুষ্ঠানে রাজ্যে শিল্পের পরিকাঠামো ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিয়ে বড় […]

Continue Reading

নিজের ছেড়ে যাওয়া আসনেই ফিরছেন কোয়েল? বিজেপির টিকিটে রাজ্যসভায় লড়ার জল্পনা

নিউজপোল ব্যুরো: কোয়েল মল্লিককে ঘিরে ফের তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা। অভিনেত্রীর ইস্তফায় খালি হওয়া রাজ্যসভার আসনে আগামী ১৬ অক্টোবর ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, ৬ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। এই ভোটকে ঘিরেই রাজনৈতিক মহলে কানাঘুষো, নিজের ছেড়ে যাওয়া আসনে কি ফের প্রার্থী হতে পারেন কোয়েল? তবে এখনও পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কোয়েলের নাম […]

Continue Reading

দলীয় কার্যালয় করার ‘অপরাধে’ নিশানায় বাড়ি? ফসল কাটার হুমকি, বসিরহাটে বিস্ফোরক অভিযোগ

নিউজপোল ব্যুরো: দলীয় কার্যালয় তৈরির জন্য ঘর দেওয়াকে কেন্দ্র করে এবার বাড়িতে হামলা ও হুমকির অভিযোগ উঠল বসিরহাটে। রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে গাছপালা ও ফসল নষ্ট করার চেষ্টা হয়েছে বলে দাবি এক বিজেপি কর্মীর। ঘটনার কিছু ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলে অভিযোগকারীর দাবি। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের দাসপাড়া […]

Continue Reading

ব্যক্তিগত বেদনা ভুলে ভোটের ময়দানে হাসিরানী, মোদীর জন্মদিনে নন্দীগ্রামে প্রচার শুরু

নিউজপোল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনেই নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী হাসিরানী রথ। বৃহস্পতিবার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে জনসংযোগ ও প্রচারে বের হন তিনি। তাঁকে ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায়। প্রচারপর্বে নিজের ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের কথাও তুলে ধরেন হাসিরানী রথ। ছেলে […]

Continue Reading

‘ঘরের চাবি’ এবার মায়ের হাতে! পিএম আবাসে বাড়ির মালিক হবেন মহিলারাই, করুণাময়ী থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিউজপোল ব্যুরো: বাংলার নারীশক্তিকে স্বাবলম্বী করতে এবং তাঁদের অধিকারকে এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দিতে রাজ্য রাজনীতিতে এক ঐতিহাসিক ও নজিরবিহীন মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে রাজ্যজুড়ে মহাসমারোহে পালিত হলো ‘অন্নপূর্ণা দিবস’। আর সেই পুণ্যলগ্নের মঞ্চ থেকেই বাংলার মা-বোনেদের জন্য একগুচ্ছ স্বপ্নের মতো বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী সাফ […]

Continue Reading

ভবানীপুরের হারের বদলা নিতেই চন্দ্রনাথকে সরাতে ২ কোটির সুপারি, নেপথ্যে ‘ভাইপো গ্যাং, চন্দ্রনাথ-কাণ্ডে বিস্ফোরক দাবি শুভেন্দুর

নিউজপোল ব্যুরো: চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড ঘিরে ফের বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই খুন নয়, এর নেপথ্যে ছিল বড় অঙ্কের টাকার খেলা। চন্দ্রনাথকে সরিয়ে দিতে প্রায় ২ কোটি টাকা খরচ করা হয়েছিল বলে দাবি করেছেন তিনি। আরও চাঞ্চল্যকর অভিযোগ, এই টাকা সুপারি কিলারদের কাছে পৌঁছে দেওয়ার কাজে জড়িত […]

Continue Reading