OBC সংরক্ষণে বড় বদল! বিধানসভায় পেশ হল নতুন সংশোধনী বিল। কোন নিয়ম বাতিল হলো? কী বদল আসছে সংরক্ষণ ব্যবস্থায়?

breakingnews প্রযুক্তি রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: পশ্চিমবঙ্গে ওবিসি (OBC) সংরক্ষণ ব্যবস্থা নিয়ে এবার বড় পরিবর্তনের পথে সরকার। বিধানসভায় নতুন সংশোধনী বিল পেশ হতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। সরকারের দাবি, এই পরিবর্তনের লক্ষ্য সংরক্ষণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, সহজ এবং আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা। তবে বিরোধীরা এই সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন তুলতে শুরু করেছে ।

নতুন বিলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। দেখে নেওয়া যাক কী কী বদল আসতে চলেছে—

  • আইনের নাম পরিবর্তন করে রাখা হবে ‘West Bengal Backward Classes (Reservation in Posts) Act, 2012’।
  • OBC বা অন্যান্য অনগ্রসর শ্রেণির নতুন সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে।
  • এখন থেকে ১৯৯৩ সালের পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশন আইনে যাদের ‘Backward Classes’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, তারাই OBC হিসেবে গণ্য হবেন।
  • বর্তমান আইনের Schedule II পুরোপুরি বাদ দেওয়া হবে।
  • Schedule I-কে একমাত্র সরকারি তালিকা হিসেবে রাখা হবে।
  • Schedule III সম্পূর্ণ বাতিল করা হবে এবং আইনের অংশ থেকেও বাদ যাবে।
  • কোন OBC শ্রেণি কত শতাংশ সংরক্ষণ পাবে, তা রাজ্য সরকার অনগ্রসর শ্রেণি কমিশনের সঙ্গে আলোচনা করেই ঠিক করবে।
  • প্রয়োজন হলে সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে সংরক্ষণের হার পরিবর্তন করা যাবে।
  • তবে SC, ST এবং OBC মিলিয়ে মোট সংরক্ষণ ৫০ শতাংশের বেশি হবে না বলে বিলে উল্লেখ রয়েছে।
  • আইনের Explanation ধারা বাদ দেওয়া হবে।
  • মূল আইনের ১৬ নম্বর ধারা সম্পূর্ণ বাতিল করার প্রস্তাবও রয়েছে।

সরকারের দাবি, এই সংশোধনের উদ্দেশ্য শুধুমাত্র নতুন OBC সংরক্ষণ কাঠামো কার্যকর করা। বিলে স্পষ্ট বলা হয়েছে, এই পরিবর্তনের পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই নতুন নিয়ম কার্যকর হলে কারা বেশি সুবিধা পাবেন? সংরক্ষণের তালিকায় কি আরও পরিবর্তন আসবে? বিধানসভার পরবর্তী আলোচনা ও সিদ্ধান্তের দিকেই এখন নজর রাজ্যের মানুষের।