Jharkhand: রক্তাক্ত লাল অধ্যায়ের ইতি? গুমলায় তিন শীর্ষ মাও নেতা খতম, মাওবাদ দমনে বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর

দেশ

নিউজ পোল ব্যুরো: লাল সন্ত্রাসের করাল ছায়া সরাতে কেন্দ্রের ‘মাওবাদ মুক্ত ভারত’ (Maoist) অভিযান যে জোরকদমে চলছে, তার আরও এক দৃষ্টান্ত মিলল ঝাড়খণ্ডে (Jharkhand)। গুমলা জেলার ঘাঘরা জঙ্গলে (Jharkhand) নিরাপত্তাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে খতম করা হল তিন শীর্ষ মাওবাদী (Maoist) নেতাকে। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোররাতে শুরু হয় এই অভিযান। ঘন জঙ্গলে লুকিয়ে থাকা মাওবাদীদের একটি দলকে ঘিরে ফেলে যৌথ বাহিনী। পালানোর পথ না পেয়ে গুলি চালাতে শুরু করে মাওপন্থীরা, যার পাল্টা জবাব দেয় নিরাপত্তারক্ষীরা। বহুক্ষণ ধরে চলা গুলির লড়াইয়ের শেষে নিথর হয়ে পড়ে তিন মাও নেতা।

আরও পড়ুন: Labubu Doll: পুঁজিবাদের খেলনা কমিউনিজমের কবরে! জানুন কীভাবে এই ঘটনা ভাইরাল হল

অভিযানস্থল (Jharkhand) থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক এবং নকশা-সহ একাধিক গোপন নথি। গোয়েন্দাদের মতে, নিহতদের মধ্যে অন্তত একজন ছিল স্থানীয় স্তরে সংগঠনের গুরুত্বপূর্ণ পরিকল্পনাকারী। উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারতের লক্ষ্য ঘোষণা করার পর থেকেই রাজ্যগুলিতে বিশেষ অভিযান শুরু হয়েছে। ঝাড়খণ্ড (Jharkhand), ছত্তিশগড়, মহারাষ্ট্র, ও তেলেঙ্গানার মাও অধ্যুষিত অঞ্চলগুলিতে চলছে লাগাতার তল্লাশি ও দমন অভিযান।

বিশেষ করে ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তবর্তী কারেগুট্টা পাহাড়ি অঞ্চলকে মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এপ্রিল থেকে শুরু হওয়া অভিযানে ইতিমধ্যেই সেখানে প্রাণ হারিয়েছে ৩১ জনেরও বেশি মাওবাদী (Maoist)। কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে প্রায় ২০ হাজারেরও বেশি আধাসেনা। শুধু তাই নয়, সম্প্রতি খতম করা হয়েছে মাওবাদীদের সাধারণ সম্পাদক বাসবরাজুকে, যার মাথার দাম ছিল ১.৫ কোটি টাকা। গত বৃহস্পতিবার আরও এক জোরালো ধাক্কা খায় মাওপন্থীরা, যখন তাদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকরও প্রাণ হারায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে। সব মিলিয়ে, ক্রমে কোণঠাসা হচ্ছে লাল সন্ত্রাস। প্রশ্ন উঠছে—আর কতদিন এই রক্তাক্ত আদর্শ টিকিয়ে রাখা যাবে? সরকার ও বাহিনীর লক্ষ্য একটাই! মাওবাদী অধ্যায়ের চিরস্থায়ী ইতি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT