Friday Rashifal: একাদশীর পুণ্যে ধরা দেবে আশার আলো, রাশিফল বলছে কার জীবনে আসবে পরিবর্তন!

রাশিফল

নিউজ পোল ব্যুরো: চাঁদের চলন ও গ্রহ-নক্ষত্রের অবস্থানের ভিত্তিতে, একাদশীর এই পুণ্যতিথিতে রাশিচক্রের (Friday Rashifal) বিভিন্ন জাতকের জীবনে মিলবে ভিন্ন অভিজ্ঞতা। উমার বিদায়ের পর সূচনা হচ্ছে নতুন মানসিক অধ্যায়ের। দেখে নিন শুক্রবার (Friday Rashifal) আপনার রাশিতে কী প্রভাব ফেলবে গ্রহদের অবস্থান।

আরও পড়ুন: Thursday Rashifal: বৃহস্পতি ও রাহুর বিশেষ সংযোগে কর্কট, সিংহ ও মকর রাশির ভাগ্যোদয়, আর্থিক ও পেশাগত উন্নতির সম্ভাবনা প্রবল

মেষ: চন্দ্রের শুভ প্রভাব আপনাকে শক্তি (Friday Rashifal) দেবে। মানসিক স্বস্তির সঙ্গে পরিবারে কাটবে আনন্দময় সময়। বিনিয়োগে (Investment) সুফল মিলবে। তবে কর্মক্ষেত্রে শনি ও মঙ্গল একত্রে চাপ সৃষ্টি করতে পারে, সতর্ক থাকুন। প্রেমযোগ অনুকূল। কারও সঙ্গে অহেতুক বিতর্ক এড়ান।

বৃষ: বৃহস্পতির দৃষ্টিতে পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে। আর্থিক ক্ষেত্র শুভ, পুরনো কোনও বিনিয়োগে লাভের সম্ভাবনা। রোমান্টিক যোগ প্রবল, আকস্মিক প্রেমের আগমন ঘটতে পারে। ধৈর্যই হবে আজ আপনার মূল মন্ত্র। পরিবারে শান্তি বজায় থাকবে।

মিথুন: রাহু-মঙ্গল যুগলে মানসিক চাপ (Mentally Pressure) কমার ইঙ্গিত। ভাই-বোনের সহায়তায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপকার পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি ও দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা। প্রভাবশালী ব্যক্তির সংস্পর্শে আসবেন। আত্মবিশ্বাস বাড়বে।

কর্কট: চাঁদ ও শুক্রের সহমিলনে বৈবাহিক জীবনে (Married Life) আসবে আনন্দ। অর্থভাগ্য ভালো, পারিবারিক সমস্যা সমাধানের দিকে যাবে। বস ও উচ্চপদস্থদের সন্তুষ্ট করতে পারবেন। পারিবারিক বোঝাপড়ায় আপনি মুখ্য ভূমিকা পালন করবেন।

সিংহ: গ্রহের সমর্থনে স্বাস্থ্য ও অর্থ দুই দিকেই উন্নতি হবে। কর্মস্থলে সহকর্মীদের সহায়তায় প্রজেক্টে সাফল্য আসবে। ব্যবসায়িক ভ্রমণ থেকে লাভের ইঙ্গিত। রাজনৈতিক বা সামাজিক ক্ষেত্রেও কিছু সুযোগ আসতে পারে।

কন্যা: শুক্রের প্রভাবে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আশাব্যঞ্জক পরিবর্তন আসবে। কর্মক্ষেত্রে আশ্চর্যজনক উন্নতি বা স্বীকৃতি মিলতে পারে। আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। অর্থযোগ শুভ। নতুন চাকরি বা ক্যারিয়ারের সুযোগ আসতে পারে।

বৃশ্চিক: চন্দ্রের প্রভাবে মানসিক প্রশান্তি ও প্রিয়জনের সান্নিধ্যে আনন্দ পাবেন। দীর্ঘদিনের পরিকল্পনা আজ বাস্তবায়নের পথে এগোতে পারে। বৈবাহিক জীবনে স্ত্রীর পূর্ণ সহযোগিতা থাকবে। আত্মউন্নয়নে মনযোগ দিন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole