নিউজ পোল ব্যুরো: দুর্গাপুজোর (Durga Puja 2025) আনন্দের আবহেও আকাশে জমেছে কালো মেঘ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী নিম্নচাপের (Low Pressure Area) জেরে (Weather Update) জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। নবমীর রাত থেকেই বাতাসের গতিপথ বদলাতে শুরু করেছে। তার প্রভাবেই একাদশীতেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কিছু জেলা ভেসে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আরও পড়ুন:Sonam Kapoor Pregnancy : দ্বিতীয় বার মা হতে চলেছেন সোনাম কাপুর! পরিবারে আসছে নতুন অতিথি
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গত ১ অক্টোবর বুধবার থেকে ৪ অক্টোবর শনিবার পর্যন্ত (Heavy Rainfall) চলতে পারে। বিশেষত একাদশীর দিন শুক্রবার দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলাতে ইতিমধ্যেই (Orange Alert) জারি করা হয়েছে। সেখানে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শুধু তাই নয়, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। অন্য উপকূল সংলগ্ন এলাকায় দমকা হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। এই পরিস্থিতি কার্যত (Cyclone like Situation) তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। এছাড়াও (Fishermen Warning) জারি করে দেওয়া হয়েছে। ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দফতরের মতে, এই সময় সমুদ্রে ঢেউয়ের উচ্চতা বাড়বে এবং উত্তাল সাগর যাত্রার অনুপযুক্ত হয়ে উঠবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
পুজোর শেষলগ্নে এই আবহাওয়া অনেকটা ভোগান্তি বাড়ালেও নিরাপত্তার স্বার্থে সতর্কতাকে গুরুত্ব দেওয়া জরুরি। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, নিম্নচাপের প্রভাবে তৈরি এই বৃষ্টি ও ঝড়ো হাওয়া সপ্তাহান্ত পর্যন্ত স্থায়ী হতে পারে। তাই প্যান্ডেল হপিং বা ভ্রমণে বেরোলে ভিজে যাওয়ার সম্ভাবনা তো আছেই, তার সঙ্গে বাড়তে পারে যানজট ও বিদ্যুৎ বিচ্ছিন্নতার সমস্যাও।
