নিউজ পোল ব্যুরো: দক্ষিণ আন্দামান সাগরে সম্প্রতি যে আবহাওয়াগত অস্থিরতা তৈরি হয়েছে, তার জেরে বঙ্গোপসাগরে সম্ভাব্য এক ঘূর্ণিঝড়ের ইঙ্গিত মিলেছে (Weather Update)। হাওয়া অফিস সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, শনিবার দক্ষিণ আন্দামান সাগরে যে নিম্নচাপ-অঞ্চল সদৃশ অবস্থা তৈরি হয়েছিল, তা আগামী সোমবারের মধ্যে পূর্ণাঙ্গ নিম্নচাপে পরিণত হতে পারে (Weather Update। আবহবিদরা জানাচ্ছেন, মালাক্কা প্রণালীর মধ্যবর্তী অংশের ওপর দিয়ে উচ্চবায়ু সম্পন্ন ঘূর্ণাবর্তের সঞ্চালন চলছে, যার প্রভাবে এই সিস্টেমের উৎপত্তি। উল্লেখযোগ্যভাবে, এই ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত, যা ভবিষ্যতের আবহাওয়ার পরিবর্তনের আশঙ্কাকে আরও জোরদার করেছে (Weather Update।
যদিও কিছু সূত্র দাবি করেছিল আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপ তৈরি হবে, আবহাওয়া দফতর জানাচ্ছে—সম্পূর্ণ নিম্নচাপ তৈরি হতে আরও সময় লাগবে (Weather Update। তাদের অনুমান, কমপক্ষে ৭২ ঘণ্টা লাগবে এই সিস্টেম সক্রিয় হতে। এমনকি পরিস্থিতি আরও ধীর গতিতে এগোলে ১৪৪ থেকে ১৬৮ ঘণ্টার মধ্যেও নিম্নচাপের উদ্ভব হতে পারে। অর্থাৎ সঠিক সময় সম্পর্কে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না, তবে সম্ভাব্য ঘূর্ণিঝড় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে ধারণা। এই অবস্থায় দক্ষিণ বঙ্গোপসাগরের ওপর সিস্টেম শক্তিশালী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে বঙ্গোপসাগর অঞ্চলের আবহাওয়া নাটকীয়ভাবে বদলে যেতে পারে(Weather Update।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এদিকে বাংলার আবহাওয়ায় (West Bengal Weather Update) এখনই মিলছে শীতের হালকা উপস্থিতি। ভোরবেলায় কুয়াশা, ঠান্ডা হাওয়া এবং পারদের পতন—সব মিলিয়ে শীতের আগমনী সুর শোনা গেলেও বেলা বাড়তেই তাপমাত্রা চড়ছে। এই অদ্ভুত আবহাওয়ার মাঝে সম্ভাব্য নিম্নচাপের ইঙ্গিত নতুন করে চিন্তা বাড়াচ্ছে। বিশেষজ্ঞদের মতে, নিম্নচাপ শক্তিশালী হলে বাংলায় বৃষ্টির (Rainfall Prediction) সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ওড়িশায় (Odisha Rainfall Alert) ইতিমধ্যেই বৃষ্টির পূর্বাভাস কৃষকদের উদ্বেগে ফেলেছে। ধান কাটার মরসুমে অকালবর্ষা বড় ক্ষতি ডেকে আনতে পারে। পাশাপাশি তামিলনাড়ুর (Tamil Nadu Heavy Rain) বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় প্রশাসন সতর্ক রয়েছে। মোটের ওপর পরিস্থিতি নজরদারিতে রেখে আবহাওয়া দফতর আপডেট দিচ্ছে (Weather Update। আগামী কয়েকদিনই ঠিক করবে বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের জন্ম হবে কি না।
