নিউজ পোল ব্যুরো: চলতি বছরে রেকর্ড বৃষ্টি হয়েছে দুই বাংলাজুড়ে। একটানা বৃষ্টিতে বন্যায় ভেসেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। উত্তরবঙ্গেও টানা বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে পাহাড়ে নেমেছে ধস। তবে গত কয়েকদিনে দুই বাংলাতেই কমেছে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গে মাঝারি বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বেড়েছে অস্বস্তিকর গরম। তাহলে কি এবার বর্ষা বিদায় নিচ্ছে? এই চর্চার আবহেই ফের এক বড় আপডেট (Latest Weather Update ) দিল হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে একেবারে কমে যাবে বৃষ্টি। সেই সঙ্গে হাওয়া অফিস এটাও জানিয়ে দিয়েছে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে আগামী ১৮ অগস্ট আরও একটি নিম্নচাপের জন্ম নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হাওয়া অফিস জানিয়েছে সেটি ওড়িশা উপকূলে জন্ম নেওয়ার কারণে বাংলায় খুব বেশি বৃষ্টি হবে না। সেই নিম্নচাপের কারণে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। বৃষ্টি কমার সঙ্গে সঙ্গেই বাড়বে অস্বস্তিকর গরম।
আরও পড়ুনঃ Online Order: অনলাইনে দুধ অর্ডার করে ১৮ লক্ষের বেশি খোয়ালেন ৭১ বছরের মহিলা
অন্যদিকে আজ রবিবার থেকে উত্তরবঙ্গে কিছুটা বাড়বে বৃষ্টির পরিমাণ। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রবিবার দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ উত্তরের বাকি জেলাতেই । যদিও এখনও মৌসুমি অক্ষরেখাও সক্রিয় যার কারণে বঙ্গোপসাগরের দিক থেকে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায় হালকা ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
আগামীকাল অর্থাৎ রবিবার থেকে বাড়বে বৃষ্টি। রবিবার উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টির অধিক সম্ভাবনা। যার জেরে ফের পাহাড়ি রাস্তায় ধ্বস নামার আশঙ্কা রয়েছে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ উত্তরের সব জেলাতেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে।
