Online Order: অনলাইনে দুধ অর্ডার করে ১৮ লক্ষের বেশি খোয়ালেন ৭১ বছরের মহিলা

দেশ

নিউজ পোল ব্যুরো: বর্তমানে প্রযুক্তির কল্যাণে মানুষের হাতের মুঠোয় সব কিছু। ঘরে বসে অর্ডার করলেই তিল থেকে তাল সবই হাজির হয়ে যায়। ঘরের দরজায় এসে দিয়ে যায় জিনিসপত্র। নিত্য প্রয়োজনীয় জিনিস হিসেবে ৭১ বছর বয়সী এক মহিলা অনলাইনে এক লিটার দুধ অর্ডার কজরেছেন। এক লিটার দুধের দাম কতই বা হতে পারে, কিন্তু অর্ডার করার পরেই চক্ষু চড়ক গাছে উঠে যায় বৃদ্ধার। শনিবার পুলিশ জানিয়েছে অনলাইনে (Online Order) এক লিটার দুধ (Milk) অর্ডার করার সময় বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে ১৮.৫ লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে।

ঘটনা মুম্বইতে। পুলিশ জানিয়েছে, ওয়াডালার বাসিন্দা ওই মহিলা চলতি মাসের শুরুতে একটি অনলাইন ডেলিভারি অ্যাপ থেকে দুধ অর্ডার করেছিলেন। মহিলার অভিযোগ সেই দুধ করার দুই দিনের মধ্যে তাঁর ব্যাংকে সঞ্চয় করে রাখা সমস্ত টাকা উধাও হয়ে গিয়েছে। অভিযোগ তিনি প্রতারণার শিকার হয়েছেন। শনিবার পুলিশ জানিয়েছে ৪ আগস্ট বৃদ্ধা দুধ কোম্পানির একজন নির্বাহী দীপক হিসেবে পরিচয় দেওয়া এক ব্যক্তির একটি ফোন পান। অই ব্যক্তি বৃদ্ধার মোবাইল ফোন নম্বরে একটি লিঙ্ক পাঠিয়ে দুধ অর্ডার করার জন্য তার বিস্তারিত তথ্য চেয়েছিলেন।

আরও পড়ুন: Atal Bihari Vajpayee: ‘স্বনির্ভর ভারত গঠনে সকলকে অনুপ্রাণিত করে চলেছে’ অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা মোদী-শাহ-রাজনাথের

পুলিশ আরও জানিয়েছেন, মহিলাকে কলটির সংযোগ বিচ্ছিন্ন না করে লিঙ্কটিতে ক্লিক করতে এবং পরবর্তী নির্দেশাবলী অনুসরণ করতে নির্দেশ দেওয়া হয়েছিল। এক ঘন্টারও বেশি সময় ধরে কলটি চলতে থাকায়, অভিযোগকারী বিরক্ত হয়ে ফোন কেটে দেওয়ার সিদ্ধান্ত নেন। এক পুলিশকর্তা জানান, পরের দিন, অভিযোগকারী একই অভিযুক্তের কাছ থেকে আরও একটি ফোন কল পান, যিনি তার কাছ থেকে আরও তথ্য সংগ্রহ করেন। সেই ঘটনার পরেই অভিযোগকারী বৃদ্ধা দেখেন তার একটি অ্যাকাউন্ট থেকে ১.৭ লক্ষ টাকা উত্তোলন করা হয়েছে এবং আরও খোঁজখবর নেওয়ার সময় তিনি দেখতে পান যে তার অন্য দুটি ব্যাংক অ্যাকাউন্টও খালি করা হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

পুলিশের দেওয়া তথ্য অনুসারে অনলাইনে (Online Order) এক লিটার দুধ (Milk) অর্ডার করে তিনটি ব্যাংক অ্যাকাউন্টই খালি হওয়ায় অভিযোগকারী ১৮.৫ লক্ষ টাকা হারিয়েছেন। অভিযোগকারী তার মোবাইল ফোনে পাঠানো লিঙ্কে ক্লিক করার পর অভিযুক্ত তার ফোন হ্যাক করতে সক্ষম হয় হয়। একটি অভিযোগের ভিত্তিতে, পুলিশ এই সপ্তাহের শুরুতে একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত চলছে। প্রসঙ্গত, সাইবার অপরাধ নিয়ে বারবার সতর্ক করা হচ্ছে। অপরিচিত কেউ কোনও তথ্য চাইলে না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তবুও হ্যাকাররা সুযোগ পেলেও খালি করছে ব্যাঙ্ক আয়কাউন্ট।