Bangladesh: তত্ত্বাবধায়ক সরকারেই ভরসা,নির্বাচনের ডাক দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: বাংলাদেশের(Bangladesh) রাজনীতিতে(Politics) এক অপ্রত্যাশিত মোড়। মহম্মদ ইউনুস(Muhammad Yunus) সরকারকে হটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট করার দাবি তুললেন শেখ হাসিনা(Sheikh Hasina)। তাঁর বক্তব্য, আমি পদত্যাগ করিনি। এখনও আমি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী(PM)। তবু দেশবাসীর স্বার্থে চাই, ভোট হোক।

হাসিনা(Sheikh Hasina) আরও বলেছেন, আওয়ামী লিগ গণতন্ত্রে বিশ্বাস করে এবং ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। কিন্তু ইউনুস(Yunus) সরকারের অধীনে নির্বাচন হতে পারে না, এমনই সাফ বার্তা দিয়েছেন তিনি।

আরও পড়ুন:Janmasthami : জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বার্তা ইউনুসের

সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ মাত্র তিন মাস, এবং এর কাজ কেবল নির্বাচন পরিচালনা করা। একসময় বাংলাদেশ(Bangladesh) হাই কোর্ট(High Court) এই ব্যবস্থাকে অসাংবিধানিক ঘোষণা করলেও, হাসিনা(Sheikh Hasina) সরকারের পতনের পর আদালত আবারও সেটি ফিরিয়ে দেওয়ার রায় দিয়েছে।

এবার প্রশ্ন উঠছে হাসিনা(Sheikh Hasina) তাঁর বাতিল করা ব্যবস্থায় ফিরতে চাইছেন কেন? রাজনৈতিক মহলের ধারণা, তত্ত্বাবধায়ক সরকার হয়তো আওয়ামী লিগকে পুনরায় ভোটে অংশ নেওয়ার সুযোগ করে দিতে পারে। তবে বড় প্রশ্ন এই সরকারের নেতৃত্বে কে থাকবেন এবং সেনাবাহিনীর ভূমিকা কী হবে?

আওয়ামী লিগের এক নেতার দাবি, অন্তর্বর্তী সরকার বিএনপির পক্ষে কাজ করছে। এমনকি তারেক জিয়াকে প্রধানমন্ত্রী ও ইউনুসকে(Yunus) রাষ্ট্রপতি করার মতো প্রস্তাব নিয়েও আলোচনা চলছে বিএনপির ভিতরেই, যদিও এ নিয়ে দলে মতবিরোধ রয়েছে। শুক্রবার শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে দলের ফেসবুক ভাষণে নির্বাচনের প্রসঙ্গ তোলেন হাসিনা। বর্তমানে আওয়ামী লিগের নিবন্ধন নির্বাচন কমিশন বাতিল করেছে, ফলে আইনত দলের ভোটে অংশ নেওয়া সম্ভব নয়। হাসিনার(Sheikh Hasina) প্রশ্ন “যে দল দেশ স্বাধীন করল, তাদের বাদ দিয়ে কী করে নির্বাচন হয়?”

এই দাবি দলের ভেতরে নতুন আশার সঞ্চার করেছে। মাস কয়েক আগে প্রাক্তন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মহম্মদ আলি আরাফত প্রথম তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ভোটের দাবি তুলেছিলেন, যা তখন বিভ্রান্তি তৈরি করেছিল। হাসিনার(Sheikh Hasina) সাম্প্রতিক বক্তব্যে সেটিই যেন আনুষ্ঠানিক রূপ পেল।বাংলাদেশের(Bangladesh) রাজনীতিতে এই অবস্থান বদল কি কৌশলগত তাস, নাকি পরিস্থিতির চাপে নেওয়া সিদ্ধান্ত, এখন সেটাই পর্যবেক্ষকদের মূল আলোচ্য বিষয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole