Akash Missiles: অপারেশন সিঁদুরে পাকিস্তানকে নাজেহাল করেছিল ‘আকাশ’, ভারতীয় ক্ষেপণাস্ত্র কিনতে আগ্রহী ব্রাজিল

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: আত্মনির্ভর ভারতের ক্ষমতা দেখেছে পাকিস্তান সহ গোটা বিশ্ব। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত যেভাবে একাধিক প্রভাবশালী দেশকে টেক্কা দিচ্ছে তাতে মুগ্ধ গোটা বিশ্ব। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযান অপারেশন সিঁদুরে যে সমস্ত নির্ভুল অস্ত্র ব্যবহার করেছে তাতে বহু দেশই ভারতের থেকে অস্ত্র কিনতে আগ্রহ প্রকাশ করেছে। BRICS-সম্মেলনে যোগ দিতে ব্রাজিল যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তার আগেই জানা গেল ভারতীয় ক্ষেপণাস্ত্র ‘আকাশ’ (Akash Missiles) কিনতে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল।

ভারতের নিজের তৈরি ক্ষেপণাস্ত্র ‘আকাশ’ একের পর এক পাক ক্ষেপনাস্ত্র ধ্বংস করেছিল। অপারেশন সিঁদুরের সময় ক্ষেপণাস্ত্র ‘আকাশ’-এর নির্ভুলতা এবং নির্ভরযোগ্যতা প্রশংসিত হয়েছে। বুধবার থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী মোদীর বিদেশ সফর। ব্রিকস সম্মেলনে যোগ দিতে যাবেন ব্রাজিল। প্রধানমন্ত্রীর আসন্ন কর্মসূচি সম্পর্কে জানানোর সময়েই ব্রাজিলের ক্ষেপণাস্ত্র ‘আকাশ’ নিয়ে আগ্রহের কথা জানিয়েছেন কেন্দ্রীয় সচিব পি কুমারন। তিনি বলেছেন, “এই সফরে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা, যৌথ উৎপাদন ও প্রশিক্ষণের বিষয় নিয়ে আলোচনা হবে। ভারত ও ব্রাজিলের আধিকারিকরা দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। ব্রাজিল আমাদের কমিউনিকেশন সিস্টেম, অফশোর টহল জাহাজ, স্করপিন সাবমেরিন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আকাশ ক্ষেপণাস্ত্র ও গরুড় বন্দুকের প্রতি আগ্রহ প্রকাশ করেছে।” তিনি আরও বলেছেন, ব্রাজিল বিস্তৃত প্রতিরক্ষা প্ল্যাটফর্মে সহযোগিতা করতে চাইছে। ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির প্রতি ক্রমবর্ধমান বিশ্বব্যাপী আগ্রহের উপর জোর দিয়ে কুমারান বলেন, “প্রতিরক্ষা সহযোগিতা, যৌথ গবেষণা এবং প্রশিক্ষণের পথ নিয়ে আলোচনা হবে।”

আরও পড়ুন: US India: নতুন যুগের মিত্রতা! প্রশান্ত মহাসাগরীয় উত্তাপে ‘ভারত-আমেরিকা’ শক্তি জোটের বার্তা হোয়াইট হাউসের

আকাশ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত যুদ্ধের উত্থান

অপারেশন সিঁদুরের সময় ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর ব্রাজিলের আগ্রহের বিষয়টি উঠে এসেছে, যখন ৭-৮ মে রাতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিমান হামলার হুমকিকে নিষ্ক্রিয় করে। এই হামলায় শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর এবং ভূজ সহ একাধিক ভারতীয় শহরকে লক্ষ্য করে কামিকাজে ড্রোন এবং ক্শতাংশস্ত্র ব্যবহার করা হয়েছিল। সেই সময়ে ভারতের সুরক্ষায় রাতের নায়কদের মধ্যে ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত একটি পরবর্তী প্রজন্মের সিস্টেম: আকাশতীর (Akash Missiles) যা রিয়েল টাইমে কাজ করে। নির্ভুলতার সঙ্গে প্রতিটি আক্রমণ ট্র্যাক, বিশ্লেষণ এবং নির্মূল করে। ভারতীয় সেনাকর্তাদের মতে, এই সিস্টেমটি ১০০ সতাংশ নির্ভুলতা প্রদর্শন করেছে। ভারতীয় আকাশসীমায় প্রবেশকারী প্রতিটি শত্রু ড্রোন এবং ক্ষেপণাস্ত্রকে বাধা দিয়েছে। ঐতিহ্যবাহী প্রতিরক্ষা প্রতিক্রিয়ার বিপরীতে, আকাশতীর নীরবে এবং বুদ্ধিমত্তার সাথে কাজ করেছে কোনও ঝলকানি বা শব্দ ছাড়াই। অনেকেই বলছেন মোদীর এই ব্রাজিল সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অস্ত্র বাণিজ্যে নয়া মাত্রা যোগ হবে বলেই আশাপ্রকাশ করা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT