নিউজ পোল ব্যুরো: উত্তরপ্রদেশের রাজনীতিতে (UP Politics) নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে সমাজবাদী পার্টির (এসপি) অভ্যন্তরীণ মতভেদের কারণে। প্রয়াগরাজ (Prayagraj) পশ্চিমের এসপি বিধায়ক পূজা পালকে (Pooja Pal) দল থেকে বহিষ্কার করেছেন দলনেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav), শুধুমাত্র মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) প্রকাশ্যে প্রশংসা করার জন্য। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত আসে, যেদিন পূজা পাল তার স্বামী রাজু পাল হত্যা মামলায় ন্যায়বিচারের জন্য মুখ্যমন্ত্রীকে (Yogi Adityanath) ধন্যবাদ জানান।
২০০৫ সালে দুষ্কৃতী ও প্রাক্তন সাংসদ আতিক আহমেদের হাতে নিহত হয়েছিলেন রাজু পাল। সেই ঘটনার বিচার প্রক্রিয়ায় দীর্ঘদিন পর পূজা পাল ন্যায়বিচার পেলেও, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার (UP Politics) করা হয়েছে। এসপি’র পক্ষ থেকে এক সরকারি বিবৃতিতে বলা হয়, বিধায়ক পূজা পাল “দলবিরোধী কার্যকলাপে জড়িত” এবং “পূর্ব সতর্কতা উপেক্ষা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন।” ফলস্বরূপ, তাকে দল থেকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয় এবং ভবিষ্যতে কোনও দলীয় কর্মসূচিতেও অংশগ্রহণ করতে পারবেন না।
উত্তরপ্রদেশ বিধানসভায় ‘ভিশন ডকুমেন্ট ২০৪৭’ বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করে পূজা পাল বলেন, “সবাই জানে কে আমার স্বামীকে হত্যা করেছে। আমি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) ধন্যবাদ জানাই আমাকে ন্যায়বিচার দেওয়ার জন্য।” তিনি আরও বলেন, “যোগীজি জিরো টলারেন্স (Zero Tolerance) নীতির মাধ্যমে আতিক আহমেদের মতো অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন, যা বহু মহিলার মতো আমাকেও সাহস ও ন্যায়ের আশ্বাস দিয়েছে।” এই বক্তব্যই হয়ে দাঁড়ায় তার রাজনৈতিক ভবিষ্যতের (UP Politics) বাঁধা। দলীয় অবস্থানের পরিপন্থী এমন মন্তব্যকে এসপি শীর্ষ নেতৃত্ব গ্রহণ করেনি। অখিলেশ যাদবের এই সিদ্ধান্ত পরিষ্কারভাবে দেখিয়ে দেয়, বিরোধী দলগুলোর মধ্যে মুখ্যমন্ত্রীর প্রতি প্রশংসা বরদাস্ত করা হবে না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
