Howrah News :স্বামীর হাতে নির্যাতন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

অপরাধ জেলা

নিউজ পোল ব্যুরো: কখনও মারছেন লাথি…কখনও ঘুষি আবার কখনও ঠাঁটিয়ে থাপ্পর। দেখলে যাকে নিতান্তই ভদ্র লাগে ,তাঁর স্বভাবই এতটা নোংরা। নিজের উপর নৃশংস এই অত্যাচারের ফুটেজ সোশ্যাল মিডিয়ায় (social media) পোস্ট করেছেন স্ত্রী। যা দেখে আঁতকে উঠেছে গোটা নেটপাড়া। একজন মানুষ এইভাবে মারতে পারে কাউকে? ঝড়ের গতিতে শেয়ার হয়েছে সেই ভিডিও। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে হাওড়ার সালকিয়ায় (Howrah News )।

সূত্রের খবর , ২০২৩ সালে দেখাশোনা করেই বিয়ে হয়েছিল দক্ষিণেশ্বরের বাসিন্দার সঙ্গে উত্তর হাওড়ার (Howrah News)। সালকিয়ার বাসিন্দার। তাঁদের একটি ১৪ মাসের সন্তানও রয়েছে। প্রায়সই স্বামী-স্ত্রীর মধ্যে নানান কারণে অশান্তি লেগেই থাকত। গৃহবধূর দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে বারবার নাক গলাত শাশুড়ি ও ননদ। এমনকী, ননদের সঙ্গে রাত অবধি থাকত। সেই নিয়ে প্রতিবাদ করেন স্ত্রী। কিন্তু স্ত্রীর অভিযোগে , শুধরে যাওয়া তো দূর প্রতিবাদ করার পর থেকেই শুরু হয় অমানবিক অত্যাচার। ঘরের মধ্যে মাটিতে ফেলে নৃশংসভাবে মারধর করা হয় তার ছেলের সামনেই । বাড়িতে সিসিটিভি থাকার কারণে সেই মারধরের ছবি ধরা পড়ে ক্যামেরায়।

আরও পড়ুন:Jammu Kashmir: কাশ্মীর ফের রাজ্য হবে? পহেলগাঁওয়ের হামলা ঘিরে ফের প্রশ্ন সুপ্রিম কোর্টে

বৌ-পেটানোর সিসিটিভি ফুটেজ (CCTV Footage) যা ইতিমধ্যেই ভাইরাল (Viral) সোশ্যাল মিডিয়ায়(Social Media)। সম্পূর্ণ ঘটনা অভিযোগ দায়ের মালিপাঁচঘড়া থানায়। তদন্ত নেমেছে পুলিশ (Police)। যদিও, স্বামী সহ শ্বশুরবাড়ির লোক পলাতক। সোশ্যাল মিডিয়ায় রিয়া জানান ,”আমি খুব মধ্যবিত্ত বাড়ির মেয়ে। বিয়ের পর থেকে অত্যাচার করত। আমার ননদই বরের মাথা খেয়েছে (Howrah News )। রাত অবধি বরের সঙ্গে শুয়ে গল্প করত। আমি প্রতিবাদ করায় মারধর। আজ যখন অভিযোগ দায়ের করলাম, তখন দেখি ওরা পালিয়ে গেছে বাড়ি ছেড়ে।”