নিউজ পোল ব্যুরো: সম্পর্কের বিষয়ে কোনও রাখঢাক নেই অনুষা বিশ্বনাথন (Anusha Viswanathan) ও আদিত্য সেনগুপ্তের (Aditya Sengupta)। টলিপাড়ার এই জনপ্রিয় জুটি সমাজমাধ্যমেও নির্দ্বিধায় শেয়ার করেন তাঁদের প্রেমের মুহূর্ত। পরিবারও জড়িত এই সম্পর্কে। ফলে স্বাভাবিক ভাবেই গুঞ্জন খুব শীঘ্রই কি বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা? শোনা যাচ্ছে, আগামী বছরের শুরুতেই চার হাত এক হতে পারে।
আরও পড়ুন:Stray Dog: পথকুকুর বিতর্কে থমকে রইল রায়, প্রশাসনের ভূমিকায় খুশি নয় সুপ্রিম কোর্ট
তবে এ প্রসঙ্গে অনুষা (Anusha Viswanathan) হাসতে হাসতেই বললেন, “অনেকেই জিজ্ঞাসা করে আমি কি বিয়ে করছি! কিন্তু আমি তো বলিনি। আমাদের দু’জনের কেউই বলেনি যে আমরা বিয়ে করছি।” অভিনেত্রীর মতে, বিনোদন জগতে সচরাচর সম্পর্ক নিয়ে এত স্বচ্ছতা দেখা যায় না। কিন্তু তিনি ও আদিত্য শুরু থেকেই খোলামেলা। “আমরা অনেক ভেবেচিন্তে সম্পর্কে এসেছি। তাই লুকিয়ে রাখার কোনও কারণ ছিল না,” জানান অনুষা।
সম্পর্কের সমীকরণ নিয়েও খোলাখুলি বললেন তিনি। অন্য যুগলের মতো ঝগড়া তাঁদের সম্পর্কের অঙ্গ নয়। হাসতে হাসতে অনুষা (Anusha Viswanathan) বলেন, “আদিত্য ইচ্ছে করে ঝগড়া করার চেষ্টা করে। বলে তুই তো ঝগড়াই করিস না, একটু মনোরঞ্জনের জন্য কর।” ঝগড়া না হওয়ার কারণও জানালেন অভিনেত্রী কোনও সমস্যা হলে দেরি না করে ক্ষমা চেয়ে নেন দু’জনেই। “আমরা কিছু টেনে নিয়ে যাই না। আমি দ্রুত কথা বলে মিটিয়ে নিতে পছন্দ করি,” বলেন অনুষা।
তাঁর মতে, রোজকার জীবনের চাপ, হতাশা সঙ্গীর উপর উগরে দেওয়া ঠিক নয়। তাই তাঁরা সচেতন থাকেন যাতে একে অপরকে ‘পাঞ্চিং ব্যাগ’ না বানিয়ে ফেলেন। রাগের মাথায় এমন কিছু বলেন না, যা মনে আঘাত করতে পারে। গুঞ্জন যতই জোর পাক না কেন, আপাতত বিয়ের ঘোষণা নেই অনুষা-আদিত্যর (Anusha-Viswanathan)। তবে তাঁদের খোলামেলা প্রেমকাহিনি টলিপাড়ায় ইতিমধ্যেই অনুপ্রেরণার উদাহরণ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
