নিউজ পোল ব্যুরো: টলিপাড়ায় সম্পর্কের সমীকরণ বদলাতে সময় লাগে না। তবে সাম্প্রতিক এক ঘটনাকে ঘিরে যে চর্চা শুরু হয়েছে, তা নিছক সম্পর্ক ভাঙার গল্পে আটকে নেই জুড়ে গিয়েছে ‘ভূতুড়ে’ অভিজ্ঞতার অভিযোগও। এক সময়ের চর্চিত জুটি, দীর্ঘ দিনের প্রেম। তারপর আচমকাই বিচ্ছেদ। নায়িকা নিজের পছন্দের মানুষকে বিয়ে করে নতুন সংসার শুরু করেন। অন্য দিকে নায়ক (Tollywood gossips) নিজের ধারাবাহিকের সহ-অভিনেত্রীর প্রেমে পড়ে একত্রবাসে সুখ খুঁজে পান।
আরও পড়ুন:Amitabh Bachchan: কেবিসির শেষ দিনের শ্যুটে আবেগে ভাসলেন অমিতাভ বচ্চন, ফিরবেন কি পরের সিজনে?
সব কিছু যেন স্বাভাবিক ছন্দেই এগোচ্ছিল। কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস, প্রাক্তন প্রেমিকের নতুন জীবনের স্থিতি নাকি মেনে নিতে পারেননি নায়িকা। সম্পর্ক ভাঙার পর একাধিক সাক্ষাৎকারে তিনি প্রাক্তন সম্পর্কে কড়া মন্তব্য করেছিলেন বলেও দাবি ঘনিষ্ঠদের। যদিও নায়ক এ বিষয়ে কখনও প্রকাশ্যে প্রতিক্রিয়া দেননি। বরাবরই নীরব থেকেছেন।গল্পে (Tollywood Gossips) মোড় আসে অন্য জায়গায়। শোনা যাচ্ছে, বিচ্ছেদের কিছুদিন পর থেকেই নায়কের বাড়িতে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। মাঝরাতে অকারণে দরজা-জানালার শব্দ, হঠাৎ জিনিসপত্রের স্থান পরিবর্তন, বৈদ্যুতিক সমস্যার পুনরাবৃত্তি—এমন নানা অভিজ্ঞতায় নাকি অস্বস্তিতে পড়েছিলেন অভিনেতা ও তাঁর বর্তমান সঙ্গিনী। প্রথমে বিষয়টিকে কাকতালীয় ভেবেই উড়িয়ে দেওয়া হলেও, পরে নাকি পরিস্থিতি মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়।
স্টুডিয়োপাড়ায় এখন জোর গুঞ্জন—এই ঘটনার নেপথ্যে কি প্রাক্তন নায়িকার কোনও ভূমিকা রয়েছে? ইন্ডাস্ট্রির একাংশের দাবি, তিনি তন্ত্রসাধনা ও কালোজাদুতে বিশ্বাসী। টলিউডে এমন বিশ্বাস নাকি একেবারে অচেনা নয়। ব্যক্তিগত সম্পর্ক, পেশাগত সাফল্য বা প্রতিযোগিতায় এগিয়ে থাকতে কেউ কেউ নাকি গোপনে এ ধরনের আচার-অনুষ্ঠানের সাহায্য নেন—এমন কথাও শোনা যায় অন্দরে অন্দরে। তবে এ সবই আপাতত গুঞ্জনের স্তরে। কোনও পক্ষই প্রকাশ্যে অভিযোগ বা পাল্টা অভিযোগ করেননি। নায়কের ঘনিষ্ঠ সূত্রে খবর, তিনি এসব ‘অলৌকিক’ তত্ত্বে বিশ্বাসী নন এবং ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা বাড়ুক, তাও চান না। তাঁর বর্তমান সঙ্গিনীরও এ বিষয়ে মুখে কুলুপ। প্রশ্ন উঠছে—সবটাই কি নিছক কাকতালীয় ঘটনা, নাকি ভাঙা সম্পর্কের আবেগ থেকেই জন্ম নিয়েছে এই রহস্যের গল্প? প্রমাণ ছাড়া কিছুই নিশ্চিত বলা সম্ভব নয়। তবুও টলিপাড়ায় এই ঘটনাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। প্রেম, প্রতিযোগিতা আর বিশ্বাস–অবিশ্বাসের টানাপোড়েনে নতুন করে উসকে উঠেছে (Tollywood gossips)-এর অন্দরের গসিপ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
