নিউজ পোল ব্যুরো: : পশ্চিমবঙ্গ জুড়ে বর্তমানে একটি নামই সকলের মুখে মুখে— ‘ধূমকেতু’(Dhumketu)। বৃহস্পতিবার সকাল ৭টা থেকেই কলকাতা সহ রাজ্যের নানা প্রান্তের সিনেমা হলের সামনে দেখা মিলেছে দেশু(Dev- Subhashree)অনুরাগীদের অপরিসীম উচ্ছ্বাসের। দীর্ঘ ১০ বছর পর ফের একসঙ্গে বড়পর্দায় ফিরলেন এই জনপ্রিয় জুটি। তাদের পুনর্মিলন ঘিরে যেন গোটা বাংলা এখন ধূমকেতু জ্বরে আক্রান্ত।
নিউজ পোল ব্যুরো:Basanti Chatterjee: প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়, সাত দশকের অভিনয় যাত্রার ইতি
৪ আগস্ট নজরুল মঞ্চে যখন ধূমকেতুর ট্রেলার প্রকাশিত হয়, তখন থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠে। ট্রেলারের অসাধারণ ভিজ্যুয়াল ও আবেগঘন গল্পের আভাস দেখে অনেকেই আগেভাগে অনুমান করেছিলেন— এ ছবি বক্স অফিসে রেকর্ড গড়বে। সেই প্রত্যাশা পূরণ করেই অবশেষে ১৪ আগস্ট মুক্তি পেল ধূমকেতু(Dhumketu)। মুক্তির প্রথম দিন সকাল থেকেই প্রেক্ষাগৃহগুলিতে দর্শকদের ঢল নামে। শহর থেকে জেলা— সর্বত্রই সিনেমা হলগুলিতে ‘হাউসফুল’ বোর্ড ঝুলতে দেখা গেছে।

মুক্তির আগের দিন, অর্থাৎ বুধবার, ছবির সাফল্য কামনায় দেব-শুভশ্রী পৌঁছেছিলেন উত্তর ২৪ পরগনার নৈহাটি বড়মা কালি মন্দিরে। সঙ্গে ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ পার্থ ভৌমিক। দেব ও শুভশ্রী একেবারে রং মিলিয়ে ঐতিহ্যবাহী সাজে পুজো দেন। শুভশ্রীর গায়ে ছিল লাল শাড়ি, সিঁথিতে লাল সিঁদুর, আর দেব পরেছিলেন উজ্জ্বল লাল পাঞ্জাবি। এই বিশেষ মুহূর্তে মন্দির চত্বর ভরে গিয়েছিল হাজার হাজার ভক্ত-অনুরাগীর উপস্থিতিতে। দীর্ঘ বিরতির পর এই জনপ্রিয় জুটিকে একসঙ্গে দেখতে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। শহরের প্রেক্ষাগৃহগুলিতে সকালের শো থেকে রাতের শেষ শো— প্রতিটি আসন ভরেছে মুহূর্তে। টিকিট কাউন্টারে (Dhumketu) ছিল লম্বা লাইন, অনেকেই আগেভাগে অনলাইনে বুকিং করেছেন।

সিনেমা প্রেমীরা বলছেন, শুধু দেব-শুভশ্রীর (ranasarkar Dev) রসায়নই নয়, কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনা, সঙ্গীত এবং আবেগময় গল্প বলার ধরনও ছবিটিকে অন্য মাত্রা দিয়েছে। মুক্তির প্রথম দিন থেকেই সোশ্যাল মিডিয়ায় ধূমকেতু নিয়ে চলছে আলোচনার ঝড়, দর্শকরা ছবি দেখে দিচ্ছেন প্রশংসার বন্যা। সব মিলিয়ে বলা যায়, ‘ধূমকেতু’ ইতিমধ্যেই সুপারহিটের পথে। দেব-শুভশ্রীর প্রত্যাবর্তন এবং সিনেমার মানসম্মত নির্মাণ— দুয়ের মিলিত প্রভাবেই প্রেক্ষাগৃহে তৈরি হয়েছে উৎসবের আবহ। কলকাতা থেকে গ্রামাঞ্চল— সর্বত্র এখন একটাই আলোচনা, ধূমকেতুর (Dhumketu) দুর্দান্ত সাফল্য।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
