Post Office Investment Scheme:পোস্ট অফিসে বিনিয়োগে বদলাবে ভাগ্য, মাসে ১৫০০-তে মিলবে লাখ লাখ টাকা!

পেজ 3

নিউজ পোল ব্যুরো:মাত্র মাসে ১৫০০ বিনিয়োগ করেই ভবিষ্যতে ৩৫ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পেতে পারেন আপনি। তাও আবার সম্পূর্ণ সরকারি প্রকল্পের মাধ্যমে। ভারতীয় ডাক বিভাগ (Post Office Investment Scheme) পরিচালিত একটি জনপ্রিয় সঞ্চয় প্রকল্প হল ‘গ্রাম সুরক্ষা যোজনা’, যা মূলত গ্রামীণ মানুষের জন্য তৈরি হলেও, সুরক্ষিত বিনিয়োগের উপযোগী হওয়ায় সকলের কাছেই যথেষ্ট আকর্ষণীয়।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/07/13/mm-tarai-offbeat-north-bengal-eco-tourism-budget-travel/

এই প্রকল্পে ১৯ বছর থেকে ৫৫ বছর বয়সী যেকোনো ব্যক্তি বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগের পরিমাণ হতে পারে ন্যূনতম ১০,০০০ থেকে শুরু করে সর্বোচ্চ ১০ লক্ষ পর্যন্ত। প্রিমিয়াম জমা দেওয়া যায় মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক ভিত্তিতে, নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী।

যদি একজন ব্যক্তি মাসে ১৫০০ করে বিনিয়োগ করেন, অর্থাৎ প্রতিদিন গড়ে ৫০, তাহলে প্রকল্পের মেয়াদ শেষে তিনি পেতে পারেন প্রায় ৩৫ লক্ষ টাকা পর্যন্ত। ধরুন, কেউ যদি ১৯ বছর বয়সে ১০ লক্ষ টাকার গ্রাম সুরক্ষা যোজনা করেন, তাহলে তাকে প্রতি মাসে ১৫১৫ করে প্রিমিয়াম দিতে হবে ৫৫ বছর বয়স পর্যন্ত। সেই ক্ষেত্রে রিটার্ন হতে পারে ৩১.৬০ লক্ষ টাকা। যদি তিনি বিনিয়োগ চালিয়ে যান ৫৮ বছর বয়স পর্যন্ত, তবে পাবেন ৩৩.৪০ লক্ষ। আর ৬০ বছর বয়স পর্যন্ত চালিয়ে গেলে পাবেন ₹৩৪.৬০ লক্ষ টাকা।

এই প্রকল্পের একটি বড় সুবিধা হল, শুরু করার চার বছর পর আপনি এই পলিসির ভিত্তিতে লোন নিতে পারবেন। এছাড়াও, তিন বছর পর পলিসি স্যারেন্ডার করারও সুযোগ রয়েছে, যদি আপনি বিনিয়োগ বন্ধ করতে চান বা টাকার প্রয়োজন হয়।

এই প্রকল্পে বিনিয়োগ করতে চাইলে নিকটবর্তী যে কোনও পোস্ট অফিসে (Post Office Investment Scheme) গিয়ে আবেদন করা যায়। সঙ্গে রাখতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, জন্মতারিখের প্রমাণপত্র, সাম্প্রতিক ছবি এবং একটি সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ। আবেদনের প্রক্রিয়া সহজ এবং দ্রুত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

অল্প অঙ্কের নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে যদি আপনি ভবিষ্যতের জন্য একটি বড় মূল্যের আর্থিক ভিত্তি গড়ে তুলতে চান, তাহলে গ্রাম সুরক্ষা যোজনা হতে পারে আপনার জন্য এক নিখুঁত পছন্দ। সরকার পরিচালিত প্রকল্প হওয়ায় এটি যেমন নিরাপদ, তেমনি এর রিটার্নও যথেষ্ট লাভজনক।