Ranveer Singh : রণবীরের মাথায় হাত! লালকেল্লার বিস্ফোরণে স্থগিত ট্রেলার লঞ্চ

পেজ 3

নিউজ পোল ব্যুরো: দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের (Delhi Blast) ঘটনার পরে সারা দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। লালকেল্লা সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া এই বিস্ফোরণে এখনও পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন বলে সূত্রের দাবি। ঘটনার ধরণ দেখে বিশেষজ্ঞদের একাংশ সন্দেহ করছেন যে এটি নাশকতামূলক হামলা হতে পারে। যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি, তবুও নিরাপত্তা সংস্থাগুলি প্রাথমিকভাবে সন্ত্রাসযোগের সম্ভাবনাই খতিয়ে দেখছে।

আরও পড়ুন:Sourav Ganguly comment on Shami : শামির পাশেই সিএবি, তার ভারতীয় দলে খেলা উচিত মনে করেন সৌরভ

এই ভয়াবহ ঘটনার সরাসরি প্রভাব পড়ল বিনোদন জগতে (Bollywood)। অভিনেতা রণবীর সিং-এর নতুন ছবি ‘ধুরন্ধর’-এর ট্রেলার লঞ্চ (Trailer Launch) অনুষ্ঠানের আয়োজন ছিল ১২ নভেম্বর। ইভেন্টটি ঘিরে প্রস্তুতিও প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু দিল্লি বিস্ফোরণে (Delhi Blast) বহু মানুষের মৃত্যু এবং সারা দেশে শোকের আবহ তৈরি হওয়ায় ছবির প্রযোজনা সংস্থা ঘোষণা করে— আপাতত এই প্রচারমূলক অনুষ্ঠান স্থগিত রাখা হলো। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে আনন্দের কোনও বড় অনুষ্ঠানে যেতে চায় না টিম। নতুন তারিখ পরে জানানো হবে।

জানা গিয়েছে, এই সিদ্ধান্তের নেপথ্যে আরও একটি কারণ রয়েছে। বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় (Bollywood Industry Concern) ইন্ডাস্ট্রির মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে। তাঁর প্রতি সম্মান দেখিয়ে এবং পরিবারের পরিস্থিতিকে গুরুত্ব দিয়েই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে আলোচনায় উঠছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

শুধু এই সিনেমাই নয়, আরেকটি বড় প্রকল্প ‘ককটেল ২’-এর শুটিং (Shooting)-ও স্থগিত হয়ে গেছে। কয়েক দিনের মধ্যেই শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু দিল্লির ভয়াবহ বায়ুদূষণ (Air Pollution) মাথায় রেখে শুটিং পিছিয়ে দেওয়া হয়েছিল আগেই। তার মধ্যে আবার লালকেল্লার কাছে (Delhi Blast) এই বিস্ফোরণের জেরে নিরাপত্তা আরও কঠোর হয়েছে, ফলে শুটিং শুরুর সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে। একের পর এক ঘটনায় কার্যত প্রভাবিত হয়েছে বলিউড ফিল্ম শিডিউল।

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যা ঠিক ৬টা ৫২ মিনিটে লালকেল্লার কাছে একটি চলন্ত গাড়িতে আচমকাই ঘটে বিস্ফোরণ (Delhi Blast)। গাড়িটি সিগন্যালে থামতেই ভয়ঙ্কর শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে ঘটনাস্থল ধ্বংসস্তূপে পরিণত হয়। গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী এবং চলছে কড়া তদন্ত (Investigation)।