নিউজ পোল ব্যুরো: কলকাতার (Kolkata Metro) ইতিহাসে যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ১৯৮৪ সালে ভারতের প্রথম মেট্রো পরিষেবা হিসেবে যাত্রা শুরু করেছিল এই শহরের গর্ব কলকাতা মেট্রো(Kolkata Metro)। দীর্ঘ প্রায় চার দশক পর এবার সেই মেট্রো আরও আধুনিক রূপে আত্মপ্রকাশ করতে চলেছে। গঙ্গার তলায় (Underwater Metro) চলার পর এবার যুক্ত হতে চলেছে এমন এক প্রযুক্তি, যা বদলে দেবে শহরের পরিবহন ব্যবস্থার চিত্র। খুব শীঘ্রই দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত ব্লু লাইনে (Blue Line) চালু হতে চলেছে চালকবিহীন মেট্রো (Driverless Metro)। রেলমন্ত্রকের পক্ষ থেকে এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ৪৬৫ কোটি টাকা। মেট্রো সূত্রে জানা গিয়েছে, ব্লু লাইনে বসানো হবে অত্যাধুনিক CBTC (Communication Based Train Control System) । এই প্রযুক্তির মাধ্যমে ট্রেন চলবে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে (Automatic Train Operation), অর্থাৎ চালকের প্রয়োজন পড়বে না। তবে শুরুতে একজন ট্রেন অ্যাটেন্ডেন্ট উপস্থিত থাকবেন যাতে কোনও জরুরি পরিস্থিতিতে তিনি নিয়ন্ত্রণ নিতে পারেন।
আরও পড়ুন : Weather Update : নভেম্বরের শুরুতেই শীতের আমেজ! দক্ষিণবঙ্গে আরও নামবে পারদ, জানাল আলিপুর আবহাওয়া দফতর
বর্তমানে কলকাতার উত্তর-দক্ষিণ মেট্রো লাইনে (North-South Metro Line) প্রতি ৬ মিনিট অন্তর একটি ট্রেন পাওয়া যায়। কিন্তু নতুন CBTC প্রযুক্তি চালু হলে সেই ব্যবধান নেমে আসবে মাত্র ২ মিনিটে। ফলে অফিস সময়ের ভিড়ে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে এবং ট্রেন চলাচল হবে আরও নির্ভুল ও সময়ানুবর্তী। মেট্রো কর্তৃপক্ষের দাবি, এই প্রযুক্তি চালু হলে কলকাতার মেট্রো পরিষেবার কার্যকারিতা ও নিরাপত্তা দুইই বহুগুণে বৃদ্ধি পাবে। বিশ্বের একাধিক আধুনিক শহর—যেমন Delhi Metro, Bengaluru Metro, Singapore Metro ও London Underground—এই CBTC সিগন্যাল সিস্টেম ব্যবহার করে থাকে। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে কলকাতাও।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
যদিও মেট্রো আধিকারিকদের মতে, সম্পূর্ণ চালকবিহীন মেট্রো চালু হতে এখনও তিন থেকে চার বছর সময় লাগবে। বর্তমানে কবি সুভাষ স্টেশনের (Kavi Subhash Metro Station) নির্মাণকাজ শেষ হওয়ার পরই শুরু হবে এই উন্নত সিগন্যালিং ব্যবস্থার মূল পর্ব। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত এই আধুনিক প্রযুক্তি বাস্তবায়িত হলে কলকাতার মেট্রো(Kolkata Metro) পৌঁছে যাবে এক নতুন উচ্চতায় (Metro Modernization)। এক কথায় বলা যায়, প্রযুক্তির দৌলতে কলকাতা আবারও হয়ে উঠছে দেশের মেট্রো বিপ্লবের অগ্রদূত (India’s Metro Revolution)।
