Weather Update : নভেম্বরের শুরুতেই শীতের আমেজ! দক্ষিণবঙ্গে আরও নামবে পারদ, জানাল আলিপুর আবহাওয়া দফতর

আবহাওয়া কলকাতা

নিউজ পোল ব্যুরো: নভেম্বরের শুরুতেই রাজ্যজুড়ে (Weather Update) শীতের আমেজ স্পষ্ট। সকাল-সন্ধ্যার হালকা ঠান্ডা যেন মনে করিয়ে দিচ্ছে শীতের আগমন বার্তা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) জানাচ্ছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের (Weather Update) জেলাগুলিতে আরও বাড়বে ঠান্ডার প্রকোপ। শীতল পশ্চিমী হাওয়ার প্রভাবে কলকাতার (Kolkata Weather Update) সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে, ওড়িশা ও ঝাড়খণ্ডে (Odisha and Jharkhand) ইতিমধ্যেই তৈরি হয়েছে শৈত্যপ্রবাহের (Cold Wave) পরিস্থিতি। আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত এই অবস্থার পরিবর্তন হবে না। আগামী পাঁচ দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা (Minimum Temperature) একই থাকবে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের মতো পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে পারদ নামছে ১৫ ডিগ্রির নীচে। ফলে সকাল ও রাতে ঠান্ডা বাড়বে আরও। দিনে সূর্য ওঠার পর তাপমাত্রা কিছুটা বাড়লেও সকালের কুয়াশা (Fog in Bengal) এবং ঠান্ডা হাওয়া বজায় থাকবে সপ্তাহের শেষ পর্যন্ত।

আরও পড়ুন : Sleep Anxiety : গ্রীষ্ম-বর্ষা-শীত—চাদর ছাড়া ঘুম আসে না? জানুন অজানা কারণ

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি হারাচ্ছে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় এবং উত্তর তামিলনাড়ুতেও রয়েছে দুটি ঘূর্ণাবর্ত। এই সিস্টেমগুলির প্রভাবে রাজ্যজুড়ে পশ্চিমী হাওয়ার প্রবাহ জোরদার হচ্ছে, যা ঠান্ডা বাড়াচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, স্বাভাবিকের চেয়ে এক থেকে দুই ডিগ্রি কম তাপমাত্রা থাকবে বিভিন্ন জেলায়। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সোমবার ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৯.১ ডিগ্রি সেলসিয়াস(Weather Update)। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা (Humidity Level) ৫০ থেকে ৮৯ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। আপাতত বৃষ্টির (Rain Possibility) কোনও সম্ভাবনা নেই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather Update ) সকালের দিকে হালকা থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে, বিশেষ করে পার্বত্য অঞ্চল দার্জিলিং ও কালিম্পং জেলায় (Darjeeling, Kalimpong)। তবে বাকি দিনগুলো রৌদ্রোজ্জ্বল (Weather Update) ও শুষ্ক থাকবে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও (Jalpaiguri, Coochbehar, Alipurduar) একই রকম আবহাওয়া থাকবে।