Gourav- Ridddhima : পরিবার নিয়েই ভ্রমণের আনন্দ! ইন্দোনেশিয়ার জঙ্গল সাফারিতে গৌরব-রিদ্ধিমা-ধীর

পেজ 3

নিউজ পোল ব্যুরো: অভিনেতা গৌরব চক্রবর্তী(Gaurav Chakrabarty)শুধু পর্দার নায়ক নন, বাস্তব জীবনেও তিনি একজন নিখুঁত পরিবারকেন্দ্রিক মানুষ। কাজের ব্যস্ত সূচি থেকে সামান্য সময় পেলেই পরিবারের সঙ্গে সময় কাটানোই তার কাছে সবচেয়ে বড় আনন্দ। স্ত্রী রিদ্ধিমা(Ridddhima Ghosh) ও ছেলে ধীরকে ঘিরেই তার জীবনের পরিধি। দাম্পত্যের বন্ধুত্ব আর একে অপরের প্রতি নিখাদ টান তাদের সম্পর্ককে অন্য মাত্রা দিয়েছে। ঠিক এই কারণেই তারা হয়ে উঠেছেন টলিপাড়ার অন্যতম জনপ্রিয় সেলিব্রিটি কাপল।

গৌরব-রিদ্ধিমার(Gourav Chakraborty- Ridddhima Ghosh) দু’জনেরই একটা বিশেষ ভালোবাসা রয়েছে প্রকৃতির প্রতি। শহরের কোলাহল থেকে দূরে গিয়ে বনের নিসর্গ, পাখির ডাক আর বন্যপ্রাণীদের দেখা পাওয়া—এ যেন তাদের কাছে নতুন করে বাঁচার রসদ। তাদের আগের বেশ কয়েকটি ট্রাভেল ডায়রি ঘাঁটলেই বোঝা যায়, পাহাড় কিংবা জঙ্গলে ঘুরতে যাওয়া তাদের নেশার মতো। ছোট্ট ধীরও সেই ছন্দের সঙ্গী হয়ে উঠেছে। মাত্র ছ’মাস বয়স থেকেই বাবা-মায়ের হাত ধরে শুরু হয়েছিল তার প্রথম ফ্যামিলি ট্রিপ। সেই প্রথম সফর ছিল দার্জিলিংয়ের পাহাড়ে।

আরও পড়ুন: Tala Prottoy Durga Puja:শুরু ছাব্বিশের পুজো প্রস্তুতি, টালা প্রত্যয়সহ একাধিক পুজো কমিটি ভরসা রাখল পুরনো শিল্পীদের উপর

এবারের গন্তব্য একেবারেই আন্তর্জাতিক। গৌরব-রিদ্ধিমা(Gourav Chakraborty- Ridddhima Ghosh) ও ধীর এখন রয়েছেন ইন্দোনেশিয়ায়। বিশেষ করে এই সফরের মূল আকর্ষণ ইন্দোনেশিয়ার বিখ্যাত জঙ্গল সাফারি। সেখানে দাঁড়িয়ে জিরাফকে খাওয়ানো, বিশালাকৃতির হাতির পাশে দাঁড়িয়ে ছবি তোলা বা বিভিন্ন প্রজাতির wildlife-এর কাছাকাছি যাওয়া—সব কিছুই ভীষণ উপভোগ করছেন এই তারকা পরিবার।

সোশ্যাল মিডিয়ায় গৌরব ও রিদ্ধিমা(Gourav Chakraborty- Ridddhima Ghosh) ইতিমধ্যেই এই বিশেষ vacation-এর মুহূর্তগুলি ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। ইনস্টাগ্রামে তাদের পোস্ট করা প্রতিটি সোশ্যাল মিডিয়া পোস্ট এখন ভেসে বেড়াচ্ছে ফ্যানেদের টাইমলাইনে। মন্তব্যের ঝড়ে ভরে উঠছে তাদের ওয়াল—কারও ভালো লাগছে জঙ্গলের নির্জন পরিবেশে তাদের হাসিমাখা মুখ, কেউ বা ধীরের চঞ্চলতা দেখে মুগ্ধ হচ্ছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

টলিউডের এই জনপ্রিয় দম্পতির কাছে বেড়াতে যাওয়া মানে শুধুই বিলাসিতা নয়, বরং পরিবারের সঙ্গে সময় কাটানো এবং প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার আনন্দ। ইন্দোনেশিয়ার এই সফরও সেই ধারাবাহিকতারই প্রমাণ। বলা চলে, গৌরব-রিদ্ধিমা-ধীরের এই ইন্দোনেশিয়া ট্রিপ(IndonesiaTrip)ভক্তদের কাছেও হয়ে উঠেছে এক অনন্য আনন্দ যাত্রা।