নিউজ পোল ব্যুরো: দুর্গোৎসব (Durga Puja) শেষ হলেই বাঙালির মন পড়ে থাকে আগামী বছরের অপেক্ষায়। বিজয়া দশমীর আবহাওয়া এখনও কাটেনি, আজ রেড রোডের কার্নিভাল (Carnival) , তবু ইতিমধ্যেই টিভি চ্যানেল ও ডিজিটাল মিডিয়ায় (Digital Media) শুরু হয়ে গিয়েছে আগামী বছরের পুজো ক্যালেন্ডার (Durga Puja Calendar) ঘাঁটাঘাঁটি— কোথায় কবে মহালয়া, কবে সপ্তমী! শোনা যাচ্ছে, ২০২৬ সালে মহালয়া ১০ অক্টোবর এবং সপ্তমী ১৮ অক্টোবর। অর্থাৎ বিসর্জনের ঢাকের আওয়াজের মধ্যেই শুরু হয়ে গেছে আগমনীর সুর! কলকাতার নামী পুজো ‘টালা প্রত্যয়’ (Tala Prottoy Durga Puja) যেন সেই আশ্চর্য সংযোগের প্রতীক। যখন দমকল কর্মীরা হোস পাইপ (Fire Hose) দিয়ে মাতৃপ্রতিমার নিরঞ্জনে ব্যস্ত, ঠিক তখনই ঘোষণা করা হলো— আগামী বছরও টালা প্রত্যয়ের সৃজন করবেন শিল্পী ভবতোষ সুতার (Artist Bhabatosh Sutar)।
শতবর্ষ উদ্যাপনের বছরেই প্রথমবার ভবতোষ যুক্ত হন এই পুজোর সঙ্গে, আর তার হাত ধরেই ‘বীজ অঙ্গন’ (Theme Bij Angan) থিমে সাড়া ফেলে শহর। এই থিমের ভাবনা ও নামকরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফসলে কীটনাশকের প্রভাব, কৃষকদের সংকট— এমন গভীর সামাজিক বার্তা দিয়েই দর্শকদের মুগ্ধ করেছে টালা প্রত্যয়। এবার নিরঞ্জনের মুহূর্তে তরুণী নৃত্যশিল্পীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ঘোষণা করেন— “১০১ বছরে আবারও ভবতোষ!”
শুধু টালা প্রত্যয় নয়, আরও বেশ কিছু নামী পুজো কমিটিও (Pujo Committee) আগামী বছরের প্রস্তুতি শুরু করে দিয়েছে। কাশী বোস লেন (Kashi Bose Lane) আবারও ভরসা রাখছে শিল্পী অনির্বাণ দাসের (Anirban Das) উপর, এমনকি ‘২৬-এ অনির্বাণ’ লেখা একটি কার্ডও প্রকাশ করেছে উদ্যোক্তারা। বাগুইআটি দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি (Baguiati Dakshinpara Durga Puja Committee) জানিয়েছে, ২০২৬ সালেও দেবাশিস বারুই (Debashis Barui) সামলাবেন তাদের থিমের দায়িত্ব। রাজডাঙা নবউদয় (Rajaranga Naba Uday) থেকেও একই খবর মিলেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
হাতিবাগান নলীন সরকার স্ট্রিট সর্বজনীন (Hatibagan Nalin Sarkar Street Sarbojanin) আগামী বছরও সনাতন দিন্দার (Sanatan Dinda) সৃজনে সজ্জিত হবে। দক্ষিণ কলকাতার কেন্দুয়া শান্তি সংঘে (Kendua Shanti Sangha) টানা তিন বছর ধরে হ্যাটট্রিক (Hat-trick) করছেন সুশান্ত-শিবানী পাল (Sushanta-Shibani Pal)। অন্যদিকে শিল্পী প্রদীপ দাস (Pradip Das) ইতিমধ্যেই দক্ষিণের এক জনপ্রিয় পুজো ও উত্তরের দু’টি পুজোর দায়িত্ব পেয়েছেন।সব মিলিয়ে, যখন একদিকে ঢাক থেমে যাচ্ছে বিসর্জনের জলে, তখন অন্যদিকে ছাব্বিশের পুজো প্রস্তুতির চাকা ঘুরতে শুরু করেছে কলকাতা ও মফস্বলে (Kolkata Durga Puja Preparation 2026)। তাই তো বাঙালি ভাবে শেষ বলে কিছু নেই, পুজো মানেই নতুন শুরুর প্রতিশ্রুতি!
