Weather update : উৎসবের পরেই ফের আবহাওয়ার বদল! রেড রোড কার্নিভালে দর্শকদের ভিজিয়ে দিতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি

আবহাওয়া কলকাতা

নিউজ পোল ব্যুরো: উৎসবের আমেজ এখনও শেষ হয়নি, তার মধ্যেই ফের আবহাওয়ার অস্থিরতা। রবিবার ভোর থেকেই কলকাতা (Kolkata Weather) ও পার্শ্ববর্তী মফস্বলে বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলেছে। শারদোৎসবের পরের আকর্ষণ, রেড রোডের (Red Road Carnival) জমজমাট কার্নিভালের দিন কী রূপ নেবে আবহাওয়া, তা নিয়ে কৌতূহল তুঙ্গে।

আরও পড়ুন: Kolkata Metro: রেড রোড কার্নিভ্যাল শেষে রাতের শহরে দৌড়বে স্পেশাল মেট্রো

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) জানিয়েছে, রবিবার দিনভর মূলত আকাশ মেঘলা থেকে আংশিক মেঘলা (Cloudy to Partly Cloudy Sky) থাকবে। যদিও একনাগাড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত (Thunderstorm with Rain) হতে পারে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে। স্থানীয়ভাবে দু-এক পশলা বৃষ্টি নামতে পারে।

আবহবিদদের মতে, ওড়িশা (Odisha) থেকে সরে যাওয়া নিম্নচাপ (Low Pressure System) ইতিমধ্যেই ঝাড়খণ্ড (Jharkhand) হয়ে বিহারের (Bihar) দিকে অগ্রসর হয়েছে। শক্তি হারিয়ে এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ায় প্রভাব কিছুটা হলেও কমেছে। তবুও রবিবার শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather Forecast) প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত দুপুর থেকে সন্ধ্যার সময়কালে বজ্রবিদ্যুৎ-সহ হঠাৎ বৃষ্টি (Lightning and Rainfall) হতে পারে। এর সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া (Strong Wind) বইবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার ও মঙ্গলবারও (Monday-Tuesday Rain Alert) বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একাধিক জেলাতে। সোমবার বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ (Murshidabad), নদীয়া (Nadia), উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা (North & South 24 Parganas) জেলায়। মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর (East & West Midnapore) সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও কমবে, তবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

উত্তরবঙ্গের পরিস্থিতি আরও জটিল। রবিবার আলিপুর আবহাওয়া দফতর দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ার (Alipurduar), জলপাইগুড়ি (Jalpaiguri) এবং কোচবিহার (Cooch Behar) জেলায় অতি ভারী বৃষ্টির (Orange Alert) জন্য কমলা সতর্কতা জারি করেছে। উত্তর দিনাজপুরে (North Dinajpur) ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা (Yellow Alert) জারি হয়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে প্রায় সর্বত্র বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। অতএব, উৎসবের মরশুম শেষ হতেই বৃষ্টি আবারও ঘনিয়ে এসেছে বাংলায় (West Bengal Rain Forecast)। যদিও রেড রোড কার্নিভালের দিন বড়সড় বৃষ্টির আশঙ্কা নেই, তবুও বিক্ষিপ্ত বৃষ্টি আর ঝোড়ো হাওয়া দর্শকদের কিছুটা ভোগান্তিতে ফেলতে পারে।