Kolkata : রাতভর টানা ৫ ঘণ্টার মেঘভাঙা বৃষ্টি, ৪০ বছর পর জলমগ্ন কলকাতা

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: কলকাতা (Kolkata) আবারও সাক্ষী থাকল এক নজিরবিহীন প্রাকৃতিক দুর্যোগের। ১৯৮৬ সালের পর এই প্রথম এমন ভয়াবহ (record rainfall) পরিস্থিতি তৈরি হল শহরে। রাতেই হাওয়া অফিসের (IMD forecast) পূর্বাভাস সত্যি করে আকাশ ভেঙে নামে মুষলধারে বৃষ্টি (heavy rain)। টানা পাঁচ ঘণ্টার (cloudburst) বৃষ্টিতে কার্যত জলমগ্ন হয়ে পড়ল কলকাতা সহ আশপাশের একাধিক জেলা (West Bengal districts)।

সূত্রের খবর অনুযায়ী, মাত্র পাঁচ ঘণ্টায় শহরে গড়ে ২৫০ মিলিমিটার (rainfall record) বৃষ্টি হয়েছে, যা গত ৪০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। উত্তর থেকে দক্ষিণ প্রায় গোটা শহরই (waterlogging in Kolkata) আজ জলের তলায়। শহরের বহু বাড়ি, দোকান, এমনকি রেলওয়ে ট্র্যাক (Sealdah railway station) পর্যন্ত তলিয়ে গিয়েছে। শিয়ালদহে (Sealdah) রেল লাইনে জল ঢুকে পড়ায় সকাল থেকে উত্তর ও দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা (train service disruption)। আপাতত শিয়ালদহ পর্যন্ত কোনও ট্রেন যাচ্ছে না। দমদম থেকে আংশিকভাবে ট্রেন চললেও অধিকাংশ ট্রেন বাতিল। যে কয়েকটি চলছে, সেগুলিও অত্যন্ত ধীরগতিতে চলছে, ফলে যাত্রীদের ভোগান্তির শেষ নেই।

আরও পড়ুন: Kolkata Airport: রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা বিমানবন্দর, সমস্যায় যাত্রীরা

একই পরিস্থিতি তৈরি হয়েছে মেট্রো (Kolkata Metro)-তেও। দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত আংশিকভাবে (partial metro service) চলছে পরিষেবা। তীব্র জলে ভেসে গেছে রাস্তাঘাট, ফলে পথে নেই বাস (bus service), অটো (auto rickshaw)। সকালের অফিস যাত্রীরা চূড়ান্ত সমস্যার সম্মুখীন হয়েছেন। শহরের গুরুত্বপূর্ণ রাস্তা যেমন এন্টালি, কলেজ স্ট্রিট, পার্ক সার্কাস, কালীঘাট, বালিগঞ্জ, এমনকি রাজাবাজারেও হাঁটুসমান জল দাঁড়িয়ে রয়েছে।

পুজোর (Durga Puja) আনন্দ মাটি হয়ে যাবে কি না, সেই আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন অনেকেই। এবার সত্যিই সেই ভয় বাস্তব রূপ নিল। মণ্ডপে পৌঁছনো তো দূরের কথা, সাধারণ মানুষের ঘর থেকে বেরোনোই দায় হয়ে দাঁড়িয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

আবহাওয়া দফতর (weather department) জানাচ্ছে, এই প্রবল বৃষ্টিপাতের (torrential rain) মূল কারণ একটি ঘূর্ণাবর্ত (cyclonic circulation) এবং মৌসুমি বায়ুর সক্রিয়তা। আগামী কয়েকদিনেও মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি (scattered rain) চলতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা পৌরসভা (KMC) এবং রাজ্য সরকার জরুরি ভিত্তিতে (disaster management) পাম্প চালু করে জল নামানোর চেষ্টা করছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও কিছুটা সময় লাগবে বলে অনুমান। আপাতত শহরের মানুষকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছে।