Habra Local Train Fire : বিধাননগর স্টেশনে হাবড়া লোকালে আগুন, মহিলা কামরার ব্যাটারি বক্স থেকেই সূত্রপাত!

breakingnews কলকাতা

নিউজ পোল ব্যুরো: বিধাননগর স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার বিকেলে ব্যস্ত সময়ে এক যাত্রীবোঝাই হাবড়া লোকাল (Habra Local Train Fire) ট্রেনে হঠাৎ আগুন ধরে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা স্টেশন চত্বরে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, চোখের সামনে ট্রেন থেকে ধোঁয়া বের হতে দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। রেল সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেল প্রায় ৪টা ১৫ মিনিট নাগাদ বিধাননগর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে ঢোকে হাবড়া লোকাল (Habra Local Train Fire)। ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যেই আচমকা আগুন লাগার ঘটনা ঘটে। জানা যায়, ট্রেনের পিছনের দিকের মহিলা কামরার নিচে থাকা ব্যাটারি বক্স থেকেই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। মুহূর্তের মধ্যে সেই আগুন থেকে ঘন কালো ধোঁয়া বের হতে শুরু করে এবং তা স্টেশনের চারপাশে ছড়িয়ে পড়ে (Habra Local Train Fire)।

আরও পড়ুন : Turkey : ওড়ার ৬ মিনিটের মধ্যেই হাইওয়েতে ভেঙে পড়ল তুরস্কের এফ-১৬ যুদ্ধবিমান, নিহত পাইলট

ঘটনাটি ঘটতেই ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের দ্রুত নামিয়ে আনা হয়। পরিস্থিতি সামাল দিতে রেলকর্মীদের পাশাপাশি স্থানীয় মানুষজন এবং হকাররাও এগিয়ে আসেন। স্টেশনে থাকা অগ্নিনির্বাপন যন্ত্র ব্যবহার করে আগুন নেভানোর কাজ শুরু হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনার জেরে সাময়িকভাবে ট্রেন চলাচলেও প্রভাব পড়ে। হাবড়া লোকালের পিছনে একাধিক ট্রেন লাইনে দাঁড়িয়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত ট্রেনটিকে স্টেশন থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয় এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

উল্লেখ্য, সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া স্টেশনেও অনুরূপ একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। কাটোয়া-আদিমগঞ্জ লোকাল ট্রেনের একটি মাঝের কামরায় আচমকা আগুন লেগে যায় (Habra Local Train Fire)। সেই সময়ও যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্টেশন জুড়ে হুড়োহুড়ি শুরু হয়। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিটের কারণেই ওই আগুন লেগেছিল বলে মনে করা হয়েছিল। বিধাননগরের (Bidhan Nagar Station) এই অগ্নিকাণ্ডের ক্ষেত্রেও ব্যাটারি বক্সে ত্রুটি বা বৈদ্যুতিক গোলযোগই আগুন লাগার সম্ভাব্য কারণ বলে অনুমান করা হচ্ছে। যদিও সঠিক কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ (Habra Local Train Fire)।