নিউজ পোল ব্যুরো: দুর্গাপুজোতে কলকাতা মেট্রো (Kolkata Metro) কার্যত সাফল্যের সঙ্গে যাত্রী পরিষেবা (Passenger Service) বজায় রেখেছে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ভিড় সামলাতে মেট্রোর কোনও বড় ধরনের বিভ্রান্তি বা পরিষেবা ব্যাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তাই এবার ‘দুর্গাপুজো কার্নিভ্যাল’ (Durga Puja Carnival 2025) উপলক্ষে ফের বড় ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ। আগামী ৫ অক্টোবর, রবিবার গ্রিন লাইন (Green Line) ও ব্লু লাইন (Blue Line)-এ বিশেষ মেট্রো ট্রেন (Special Metro Service) চালানো হবে।

কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, এই দিন যাত্রীদের সুবিধার জন্য গ্রিন ও ব্লু লাইন মিলিয়ে মোট ৬টি অতিরিক্ত স্পেশাল মেট্রো (Extra Metro) দেওয়া হবে। বিশেষত কার্নিভ্যাল শেষে বাড়ি ফেরার ক্ষেত্রে এই বিশেষ পরিষেবা অনেকটাই স্বস্তি দেবে।
আরও পড়ুন: Indigestion Relief : পুজোর ধুমধাম খাওয়ায় পেটের চাপ? এক গ্লাস ঘরোয়া পানীয়ই দেবে স্বস্তি
স্পেশাল মেট্রোর সময়সূচি (Metro Time Schedule):
• শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (Shahid Khudiram to Dakshineswar) পর্যন্ত তিনটি স্পেশাল মেট্রো ছাড়বে রাত ১০টা ০৩ মিনিট, ১০টা ২৩ মিনিট এবং ১০টা ৪৩ মিনিটে।
• উল্টোদিকে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত তিনটি ট্রেন ছাড়বে রাত ৯টা ৫৩ মিনিট, ১০টা ১৩ মিনিট এবং ১০টা ৩৩ মিনিটে।
• গ্রিন লাইনে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান (Salt Lake Sector V to Howrah Maidan) রুটে স্পেশাল ট্রেন চলবে রাত ১০টা ২০ মিনিট, ১০টা ৪০ মিনিট এবং ১১টা ঠিক।
•অন্যদিকে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভে তিনটি স্পেশাল মেট্রো ছাড়বে রাত ১০টা ২০, ১০টা ৪০ এবং ১১টায়।

প্রসঙ্গত, রাজ্য সরকারের (State Government) উদ্যোগে প্রতিবছরই রেড রোডে (Red Road, Kolkata) আয়োজন করা হয় দুর্গাপুজো কার্নিভ্যাল। এই কার্নিভ্যালে শহরের সেরা ও বাছাই করা দুর্গাপুজো উদ্যোক্তারা (Pujo Organisers) তাদের প্রতিমা ও শোভাযাত্রা প্রদর্শন করেন। রঙিন আলো, ঢাকের বাদ্য ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জমে ওঠে উৎসবের আসর। শুধু কলকাতাবাসী নন, পার্শ্ববর্তী জেলা থেকেও অসংখ্য মানুষ এই মহা-অনুষ্ঠান প্রত্যক্ষ করতে আসেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এই বিশেষ আয়োজন শেষে যাতে দর্শনার্থীদের বাড়ি ফিরতে অসুবিধা না হয়, তার জন্যই কলকাতা মেট্রোর এই উদ্যোগকে যাত্রীদের জন্য কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
