Indigestion Relief : পুজোর ধুমধাম খাওয়ায় পেটের চাপ? এক গ্লাস ঘরোয়া পানীয়ই দেবে স্বস্তি

অন্যান্য লাইফস্টাইল স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: পুজোর ক’দিন মানেই ভুরিভোজের উৎসব। একের পর এক মণ্ডপে ঘোরা, বন্ধুদের সঙ্গে আড্ডা আর টানা খাওয়াদাওয়া—সব মিলিয়ে শরীরে ক্লান্তির সঙ্গে পেটের উপরেও চাপ পড়ে। নিয়মিত ডায়েটের কোনও বালাই থাকে না, ফলে অনেকেরই হজমের সমস্যা, গ্যাস, বুকজ্বালা, অম্বল বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় ভুগতে হয়। সাধারণত এই সময়ে অনেকেই বাজারচলতি ওষুধ খেয়ে স্বস্তি পাওয়ার চেষ্টা করেন, কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া এমন পদক্ষেপ নেওয়া একেবারেই ঠিক নয়। এর পরিবর্তে ঘরোয়া ও সহজ উপায়ে (Homemade remedy for indigestion) পেটের অস্বস্তি দূর করা সম্ভব।

আরও পড়ুন: Weather Update : রাজ্যের ১৫ জেলায় কমলা-হলুদ সতর্কতা, বাজ পড়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা

কীভাবে বানাবেন-

জোয়ান ও জিরে আমাদের রান্নাঘরের দুই অতি পরিচিত মশলা। এগুলো শুধু স্বাদ বাড়ায় না, বরং হজমের সমস্যাও অনেকটাই নিয়ন্ত্রণ করে। পুজোর পর যদি অস্বস্তি বাড়ে, তাহলে এই দুই উপকরণ দিয়েই বানানো যায় কার্যকর পানীয়। প্রস্তুত প্রণালীও একেবারে সহজ। এক গ্লাস জলে এক টেবিল চামচ জোয়ান এবং এক টেবিল চামচ জিরে দিয়ে অন্তত এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। চাইলে সারা রাত ভিজিয়ে রাখা যেতে পারে। এরপর জলটি ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে—ফোটানোর সময় এতে আদা ব্যবহার করবেন না।

ফোটানো জল ছেঁকে নেওয়ার পর তাতে মিশিয়ে দিন এক চামচ মধু এবং কয়েক ফোঁটা লেবুর রস। দিনে দু’বার এই পানীয় পান করলে গ্যাস, অম্বল বা হজমের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসে। জোয়ানের (Carom seeds) মধ্যে থাকা ‘থাইমল’ হজমে সাহায্য করে, আর জিরে (Cumin seeds) অম্লতা ও বুকজ্বালা কমায়। লেবুর রস শরীরকে ডিটক্সিফাই করে এবং মধু অন্ত্র পরিষ্কার রাখতে কার্যকর ভূমিকা পালন করে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

পুজোর চারদিন ধরে মিষ্টি, তেলমশলা আর অতিরিক্ত ঝাল-মশলাদার খাবার খাওয়ার ফলে স্বাভাবিকভাবেই হজমে গোলমাল হয়। এ সময় খাওয়ার সময়সূচি এলোমেলো হয়ে যায়, যা সমস্যাকে আরও জটিল করে তোলে (Post-festival tips)। তবে যদি নিয়মিত এই ঘরোয়া পানীয় পান করা যায়, তাহলে অন্ত্রের ব্যথা, অম্বল বা গ্যাসের সমস্যা থেকে স্বস্তি মিলবে। সুতরাং পুজোর আনন্দ শেষে শরীরচর্চা ও ডায়েটের পাশাপাশি এই প্রাকৃতিক পানীয়টিও অভ্যাসে রাখুন। এতে ওষুধের উপর নির্ভরতা কমবে, আর শরীরও হালকা ও সতেজ থাকবে। পুজোর খাওয়াদাওয়ার চাপ সামলে শরীরকে ফের সুস্থ রাখতে ঘরোয়া এই মিশ্রণ কার্যকর উপায় হতে পারে।