Consumer Rights: নগদে পেমেন্ট, দামেও ঠকছেন? এবার ই-কমার্সে কড়া নজর কেন্দ্রের

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতে ই-কমার্সের (E-Commerce) দুনিয়া যতই বড় হচ্ছে, ততই বাড়ছে গ্রাহক ঠকানোর কৌশল। বিশেষ করে ক্যাশ অন ডেলিভারি (COD) বা ‘নগদে পেমেন্ট’ বেছে নিলে অনেক ক্ষেত্রেই ক্রেতাদের থেকে অতিরিক্ত টাকা আদায় (Consumer Rights) করা হচ্ছে। অথচ, একই পণ্যের অনলাইন পেমেন্ট (Online Payment) করলে সেই চার্জ থাকে না। এই অসামঞ্জস্য নিয়েই ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা, আর এবার সেই গর্জন পৌঁছেছে কেন্দ্রীয় সরকারের কানে।

আরও পড়ুন: Pakistan: সন্ত্রাসে মদতের দায়ে পাকিস্তানকে কড়া বার্তা সেনাপ্রধানের, প্রস্তুতি নিচ্ছে ভারত

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী তার এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে জানিয়েছেন, বহু গ্রাহক অভিযোগ করেছেন যে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম নগদে পেমেন্ট (Consumer Rights) করলে অতিরিক্ত ফি ধার্য করছে। তিনি বলেন, ‘‘এ ধরনের অভিযোগে একটা অন্ধকার প্রবণতা স্পষ্ট, যা একদিকে গ্রাহকদের বিভ্রান্ত করছে, অন্যদিকে তাদের থেকে বেআইনি উপায়ে অতিরিক্ত অর্থ আদায় করছে। এইসব অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই একটি বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি, সংশ্লিষ্ট ই-কমার্স সংস্থাগুলিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং যারা গ্রাহক স্বার্থ লঙ্ঘন করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’

এক্স প্ল্যাটফর্মে এক নেটিজেন একটি উদাহরণ দিয়ে দেখিয়েছেন, কীভাবে তিনি ফ্লিপকার্টে (Flipkart) একটি পণ্য অর্ডার করতে গিয়ে ক্যাশ অন ডেলিভারি বেছে নেওয়ায় অতিরিক্ত অর্থ (Consumer Rights) দিতে বাধ্য হয়েছেন। এমনকি, সুইগি, জোমাটো বা জেপ্টোর মতো ডেলিভারি প্ল্যাটফর্মের ‘রেন ফি’কে হার মানিয়েছে এই ফি! শুধু অতিরিক্ত চার্জ নয়, আরও একাধিক অভিযোগ উঠে এসেছে ই-কমার্স সংস্থাগুলির বিরুদ্ধে যেমন, ‘স্টকে মাত্র ১টি বাকি’, ‘অফারটি আর ১০ মিনিটের জন্য’, এই ধরনের মনোবৈজ্ঞানিক কৌশল ব্যবহার করে ক্রেতাকে তাড়াহুড়ো করতে বাধ্য করা হচ্ছে। অথচ বাস্তবে সেগুলো হয়তো নিছক বিপণন কৌশল, যা গ্রাহকদের ঠকানোর শামিল।

https://x.com/JoshiPralhad/status/1974008150710693913?t=BAfVfr7OLQZExdtUs8ms7Q&s=08

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole