Paid Menstrual Leave: মহিলা কর্মীদের জন্য পিরিয়ড লিভ বাধ্যতামূলক, সিদ্ধান্ত নিল কর্নাটক সরকার

দেশ

নিউজ পোল ব্যুরো: কর্মক্ষেত্রে মহিলাদের স্বাচ্ছন্দ্য বাড়াতে বড় সিদ্ধান্ত নিল কর্নাটক সরকার। রাজ্যের সরকারি, আধা সরকারি, কন্ট্র্যাকচুয়াল ও আউটসোর্সড—সব ক্ষেত্রের মহিলা কর্মীদের জন্য চালু করা হল মাসিক ছুটি বা ঋতুকালীন ছুটি । নতুন নীতিমতে, প্রত্যেক কর্মরত মহিলা মাসে এক দিন বেতন-সহ ছুটি পাবেন। অর্থাৎ বছরে মোট ১২ দিন বিশেষ ছুটির সুবিধা মিলবে।

আরও পড়ুন:Mamata Banerjee: উন্নয়নের পথে SIR বাধা? নবান্নের পালটা ২৩ আধিকারিকের ‘স্পেশাল মনিটরিং স্কোয়াড’

সরকারের তরফে জারি হওয়া নির্দেশে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, ১৮ থেকে ৫২ বছর বয়সি সমস্ত মহিলা কর্মী এই সুবিধার আওতায় আসবেন। এই ছুটির জন্য কোনও (Medical Certificate) জমা দেওয়ার প্রয়োজন হবে না। মাসে একবারই ব্যবহার করা যাবে এই বিশেষ ছুটি এবং যদি কোনও কর্মী কোনও নির্দিষ্ট মাসে ছুটি না নেন তবে সেটি পরের মাসে বহন করা যাবে না। পরবর্তী মাসে নতুন করে এক দিনের ঋতুকালীন ছুটি বরাদ্দ হবে। উৎপাদনশীলতা ও কর্মদক্ষতা বজায় রাখা এবং মানসিক শান্তি বা বাড়াতে এই উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয় ছিল বলে মনে করছে প্রশাসন। আগের মন্ত্রিসভা (State Cabinet) এই নীতি অনুমোদন করেছিল। এরপর শ্রমদফতর আনুষ্ঠানিকভাবে নির্দেশিকা প্রকাশ করে। নির্দেশে বলা হয়েছে, অফিসে বা শিল্পক্ষেত্রে কাজের চাপ সামলাতে গিয়ে বহু মহিলা কর্মী মাসিকের সময় তীব্র অস্বস্তিতে পড়েন। তাই তাঁদের স্বস্তির কথা মাথায় রেখে এই ছুটিকে বাধ্যতামূলক করা হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

সূত্রের খবর , এই ছুটি অন্য কোনও ছুটির সঙ্গে যুক্ত করা যাবে না। আলাদা করে অ্যাটেনডেন্স রেজিস্টার বা লিভ রেজিস্টারে নথিভুক্ত করতে হবে। কর্মী নিজের শারীরিক অবস্থার উপর ভিত্তি করে মাসিক চলাকালীন যেদিন ইচ্ছা সেদিন ছুটি নিতে পারবেন, তবে অবশ্যই একই মাসের মধ্যে ব্যবহার করতে হবে।

নীতিটি চালুর পর বহু মহিলা কর্মী জানিয়েছেন, দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবায়িত হওয়ায় তাঁরা স্বস্তি পেয়েছেন। তাদের মতে, মাসিকের সময় শারীরিক (Discomfort) বাড়ে এবং কাজের চাপ সামলানো কঠিন হয়ে ওঠে। ফলে এই বিশেষ ছুটি মানসিক চাপ কমাতে এবং কর্মক্ষেত্রকে আরও নারী-বান্ধব করতে বড় ভূমিকা নেবে।