নিউজ পোল ব্যুরো: দুর্গাপুজো (Durga Puja 2025) মাত্র শেষ হয়েছে। সামনে এখনও লম্বা উৎসবের মরশুম (Festive Season)। এমন সময় পূর্ব রেল (Eastern Railway) ঘোষণা করল, বর্ধমান–আসানসোল (Asansol division) রুটে চলবে ইন্টারলকিং (Interlocking Work) ও আধুনিকীকরণের (Modernization) বড়সড় কাজ। এর জেরে একাধিক ট্রেন (Trains) বাতিল, যাত্রাপথ পরিবর্তন এবং সময়সূচির সংশোধন করা হয়েছে। ফলে যাত্রীদের মধ্যে শুরু হয়েছে প্রবল দুশ্চিন্তা।
রেল সূত্রে খবর, এই কাজ শুরু হবে আগামী ৬ অক্টোবর (October 6) থেকে এবং চলবে ২৩ নভেম্বর (November 23) পর্যন্ত। আসানসোল ডিভিশনের (Asansol Division) বর্ধমান–আসানসোল রুট জুড়ে এই সময় পুরনো লাইন (Old Railway Tracks) এবং সিগন্যালিং (Signalling System) আধুনিকীকরণের কাজ চলবে। এর ফলে মোট ৫৭টি ট্রেন (57 Cancelled Trains) বাতিল রাখা হয়েছে। এর মধ্যে অধিকাংশই দূরপাল্লার এক্সপ্রেস (Express Trains)।
আরও পড়ুন:Indigestion Relief : পুজোর ধুমধাম খাওয়ায় পেটের চাপ? এক গ্লাস ঘরোয়া পানীয়ই দেবে স্বস্তি
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক ট্রেন বিকল্প পথে (Diversion Route) চালানো হবে। আবার কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত (Short-Terminated Trains) করা হয়েছে। হাওড়া-মোকামা এক্সপ্রেস (Howrah-Mokama Express), দেওঘর–হাওড়া ময়ূরাক্ষী এক্সপ্রেস (Deoghar-Howrah Mayurakshi Express)–সহ একাধিক ট্রেন অন্য রুট দিয়ে চলবে। এছাড়াও হাওড়া–রাঁচি শতাব্দী এক্সপ্রেস (Howrah-Ranchi Shatabdi Express), রাঁচি–হাওড়া শতাব্দী এক্সপ্রেস (Ranchi-Howrah Shatabdi Express), নয়াদিল্লি–হাওড়া পূর্বা এক্সপ্রেস (New Delhi-Howrah Poorva Express)–সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের সময়সূচি (Revised Timetable) বদলানো হয়েছে। যাত্রীদের অভিযোগ, এই বিপুল সংখ্যক ট্রেন বাতিল, সময় পরিবর্তন (Rescheduled Trains) এবং ঘুরপথে চালানোর (Rerouted Trains) ফলে যাত্রা মারাত্মকভাবে দুর্বিষহ (Passenger Inconvenience) হয়ে উঠবে। বিশেষত উৎসবের মরশুমে (Festival Travel Season) বহু মানুষ বাড়ি ফেরেন। তারা এবার প্রবল সমস্যায় পড়বেন বলে আশঙ্কা করছেন। অনেকের মতে, রেল চাইলে অন্য সময় এই কাজ করতে পারত। পুজোর মরশুমেই কেন এমন গুরুত্বপূর্ণ কাজ শুরু হল, সেই প্রশ্ন তুলেছেন যাত্রীরা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
তবে রেলের দাবি ভিন্ন। তাদের মতে, কিছু দিনের সমস্যার বিনিময়ে ভবিষ্যতে যাত্রা আরও সহজ ও আরামদায়ক (Smooth Journey) হবে। আধুনিক সিগন্যালিং ব্যবস্থা (Advanced Signalling System) ও নতুন লাইন (New Tracks) তৈরি হলে ট্রেন চলাচল অনেক বেশি নির্ভরযোগ্য হবে। তবুও এখনকার এই সিদ্ধান্ত সাধারণ যাত্রীদের কাছে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
