নিউজ পোল ব্যুরো: মর্ত্যলোকে এসে আবার ফিরে গেলেন কৈলাসে, পিতৃগৃহে উমার বিদায় হয়ে গিয়েছে অনেক আগেই। কিন্তু কলকাতার (Kolkata) ঠাকুরপুকুর (Thakur pukur) এসবি পার্ক সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে এখনও যেন জেগে আছেন মা দুর্গা। কারণ এবারও প্রতিমা (Durga Puja 2025) যাবে না বিসর্জনে। রাজ্য সরকার নিজেই এগিয়ে এসে সিদ্ধান্ত নিয়েছে, এবারের প্রতিমাও স্থান পাবে ‘মা’ সংগ্রহশালায়।
আরও পড়ুন: Consumer Rights: নগদে পেমেন্ট, দামেও ঠকছেন? এবার ই-কমার্সে কড়া নজর কেন্দ্রের
গত বছর ‘শৈশবের দুর্গা’ থিমে মাতিয়েছিল এসবি পার্ক, প্রতিমার মাধুর্য আর নস্টালজিয়ায় ভাসিয়ে দিয়েছিল দর্শনার্থীদের। সেই প্রতিমা এখনও সংরক্ষিত আছে বেহালার (Kolkata) চাঁদের হাটে। আর এবার, ৫৫তম বর্ষে তারা বেছে নিয়েছে এমন এক থিম, যা ইতিহাসকে টেনে এনেছে মণ্ডপে—‘প্রত্নকথা’।
মেদিনীপুরের গর্ব, ইতিহাসের মণিকোঠা মোগলমারি এবার থিমের কেন্দ্রবিন্দু। মাটির তলায় যেখান থেকে উঠে এসেছে বৌদ্ধমূর্তি, প্রাচীন ইট, দেবদেবীর ছাপ—সে এক ইতিহাসের গুপ্তধন। শিল্পী রাজু সরকারের শিল্পসৃষ্টিতে সেই মোগলমারির গন্ধ, গল্প আর গৌরব মিলেমিশে তৈরি হয়েছে মণ্ডপ, যেখানে প্রতিমার আদলেও স্পষ্ট বৌদ্ধধর্মের ‘তারা’র ছায়া।
পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ির ভাষায়, এই তারা হলেন ত্রাণকর্তা দেবী, যার জন্ম অবলোকিতেশ্বরের অশ্রু থেকে। বৌদ্ধদের মতে, তিনিই ‘মা’। সেই ধারায়ই তৈরি এবারের প্রতিমা—ইতিহাস আর আধ্যাত্মিকতার মেলবন্ধনে অনন্য। এই অসাধারণ কাজকে সম্মান জানিয়েই রাজ্য সরকার প্রতিমাটি (Kolkata) রবীন্দ্র সরোবরের ‘মা সংগ্রহশালা’য় সংরক্ষণ করবে। পুজো কমিটির অন্যতম কর্তা সঞ্জয় মজুমদার বলেন, “আমাদের থিম শুধু শিল্প নয়, বাংলার ইতিহাসের প্রতি শ্রদ্ধা। সরকার এই সিদ্ধান্ত নেওয়ায় আমরা কৃতজ্ঞ।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
