নিউজ পোল ব্যুরো: ২১ জুলাই (21July) তৃণমূলের সভা নিয়ে কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাই করত। সাধারণ মানুষের যাতায়াতে যেন সোমবার কোনও সমস্যা না হয় সেই দিকে নজর রাখার কড়া নির্দেশ দিয়েছে আদালত। সুষ্ঠুভাবে সবটা দেখতে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশকে (Kolkata Police )। সেই মতই ব্যবস্থা করছে কলকাতা পুলিশ। আদালতের নির্দেশ পেয়েই তৎপর হয়েছে পুলিশ।
সোমবার যানচলাচল নিয়ন্ত্রণে শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ কমিশনার মনোজ ভার্মা। জানিয়েছেন সোমবার (২১ জুলাই) ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় নিয়ন্ত্রণ থাকবে যাত্রীবাহী গাড়ির উপর। কোন কোন রাস্তায় সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সোমবার ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে পণ্যবাহী গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। যদি অত্যাবশ্যকীয় পণ্যের গাড়ির উপর নিয়ন্ত্রণ থাকবে না।
এক নজরে দেখে নিন যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে যে রাস্তাগুলিতে…
আমহার্স্ট স্ট্রিট (উত্তর থেকে দক্ষিণমুখী)
বিধান সরণি (কেসি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত)
কলেজ স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তরমুখী)
ব্রাবোর্ন রোড (উত্তর থেকে দক্ষিণমুখী)
স্ট্র্যান্ড রোড (হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত)
বিবি গাঙ্গুলি স্ট্রিট (পূর্ব থেকে পশ্চিমমুখী)
বেন্টিঙ্ক স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তরমুখী)
নিউ সিআইটি রোড (পশ্চিম থেকে পূর্বমুখী)
রবীন্দ্র সরণি (বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার স্ট্রিট পর্যন্ত)
হেস্টিংস ক্রসিং, ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউতে এদিন গাড়ি পার্কিং করা যাবে না বলেই জানিয়ে দেওয়া হয়েছে। কলকাতা পুলিশ জানিয়েছে মিছিল মুখী রাস্তায় সর্বদা নজরদারি চালানো হবে। যদি অতিরিক্ত জ্যাম হয় তাহলে গাড়ি বিকল্প রুটে ঘুরিয়ে দেওয়া হবে।
