Wheather Update : আগামী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে ভয়ানক দুর্যোগের আশঙ্কা, নেপথ্যে সেই নিম্নচাপ

আবহাওয়া

নিউজ পোল ব্যুরো: টানা বৃষ্টির রেশ কাটিয়ে ঝলমলে রোদের মুখ দেখেছিল বঙ্গবাসী। নাগাড়ে বৃষ্টিতে রাজ্যের একাধিক জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ফের মুখ ভার হতে চলেছে আকাশের। নেপথ্যে সেই নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ২৪ জুলাই বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ সৃষ্টি হতে পারে, জার জেরেই ভাসবে গোটা বাংলা। হাওয়া অফিস উপকূলের জেলাগুলিতে দিয়েছে ভারি বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গেই ২১ জুলাই কেমন থাকবে আবহাওয়া (Wheather Update) তাও জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। রবিবারেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

শনিবার কলকাতা সহ একাধিক জেলাতেই হয়েছে বৃষ্টি। ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠান। ওই দিন ভারি বৃষ্টি না হলেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ২৪ জুলাই বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়ায়। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সময়ে। এমনিতেই পার্বত্য অঞ্চলে চলছে বৃষ্টি। তার মধ্যেই উত্তরবঙ্গেও ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাঁচ জেলাতেই রয়েছে ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতাতেও বৃষ্টির হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন : Mahua Moitra : ‘জয় শ্রী রাম’ ছেড়ে বাংলায় এসে মোদীর মুখে কালী-দুর্গার নাম, ‘মা কালী ধোকলা খান না’ প্রধানমন্ত্রীকে কটাক্ষ মহুয়ার

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে এই কয়েকটা দিন আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এমনিতেই বেশ কয়েকদিনের টানা বৃষ্টি ও ডিভিসি-এর জল ছাড়ার কারণে প্লাবিত হয়েছে ঘাটাল, খানকূল সহ বহু এলাকা। নতুন করে নিম্নচাপের জেরে আবার বৃষ্টি হলে সাধারণ মানুষের যে ভোগান্তি বৃদ্ধি পাবে তা আর বলার অপেক্ষা রাখে না। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। অর্থাৎ আগামী সপ্তাহ থেকেই আমূল বদলাতে চলেছে আবহাওয়া(Wheather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT