Weather Update : নতুন বছরের দোরগোড়ায় শীতের দাপট! দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও কুয়াশা ও ঠান্ডার সতর্কতা রাজ্যজুড়ে

আবহাওয়া রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্যজুড়ে শীতের দাপট এখনও অব্যাহত। দিনের পর দিন পারদ নামছে, কনকনে ঠান্ডায় কাঁপছে বাংলা (Weather Update)। নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে অনেকের মনেই প্রশ্ন—এবার কি শীত বিদায় নেবে, নাকি আরও কিছুদিন ঠান্ডার আমেজ বজায় থাকবে? এই নিয়েই গুরুত্বপূর্ণ আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাস অনুযায়ী, আগামী চার দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই (Weather Update)। অর্থাৎ আপাতত রাতের ঠান্ডা একই রকম থাকবে। তবে এর পর থেকেই ধীরে ধীরে বদলাতে পারে পরিস্থিতি। আবহবিদদের মতে, ৩১ ডিসেম্বর এবং নতুন বছরের শুরুতে দক্ষিণবঙ্গে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে (Weather Update)। ফলে নতুন বছরে সামান্য উষ্ণতার ছোঁয়া মিললেও শীত পুরোপুরি বিদায় নেবে না।

আরও পড়ুন : Rapido Driver : সাধারণ Rapido রাইডেই প্রকাশ পেল কোভিডে সর্বস্বান্ত জীবনের গল্প, কান্নায় ভেঙে পড়লেন বাইক চালক

আলিপুর আবহাওয়া দফতর (IMD) আরও জানিয়েছে, আগামী কয়েক দিনে কলকাতা ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় রাতের তাপমাত্রা সাময়িকভাবে ২–৩ ডিগ্রি কমতে পারে (Weather Update)। যদিও বৃষ্টি বা বড় কোনও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে আগামী সাত দিন আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে উত্তুরে হাওয়ার দাপট অব্যাহত থাকায় সকালের দিকে ঠান্ডার অনুভূতি বেশ তীব্র হবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে (Weather Update)। বিশেষ করে ভোরের দিকে কুয়াশার দাপট বেশি থাকবে। আগামী তিন থেকে চার দিনের জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই সময় দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে কমে ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে, যা যান চলাচলের ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

উত্তরবঙ্গে পরিস্থিতি আরও কঠিন। ভয়ঙ্কর কুয়াশার দাপটে কার্যত ঢেকে যাচ্ছে একাধিক জেলা (North Bengal Weather Update)। কোচবিহারে সম্প্রতি দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে এসেছিল। দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী সাত দিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। নতুন বছরে তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের আমেজ এখনও কিছুদিন রাজ্যজুড়ে বজায় থাকবে (Weather Update)।