Rapido Driver : সাধারণ Rapido রাইডেই প্রকাশ পেল কোভিডে সর্বস্বান্ত জীবনের গল্প, কান্নায় ভেঙে পড়লেন বাইক চালক

দেশ

নিউজ পোল ব্যুরো: একটি একেবারে সাধারণ বাইক রাইড (Rapido Driver) যে এমন গভীর আবেগের গল্প হয়ে উঠতে পারে, তা হয়তো কল্পনাও করা যায় না। কিন্তু ঠিক সেটাই ঘটেছে এক প্রযুক্তি পেশাদারের সঙ্গে। সম্প্রতি এক টেক প্রফেশনাল সোশ্যাল মিডিয়ায় (Social Media) তার বাইক যাত্রার অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা মুহূর্তের মধ্যে বহু মানুষের হৃদয় ছুঁয়ে গেছে । X-এ @0xChiraag নামে ওই ব্যবহারকারী লেখেন, সেদিন তিনি একেবারেই সাধারণ একটি Rapido রাইড নিচ্ছিলেন। শুরুতে সবকিছুই ছিল স্বাভাবিক। বাইক চালক হালকা গল্প শুরু করেন—যাত্রী কোথায় থাকেন, কোন কলেজে পড়াশোনা করেছেন, এই ধরনের পরিচিত প্রশ্ন। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সেই কথোপকথন একেবারে অন্য দিকে মোড় নেয়।

আরও পড়ুন : Shatadru Dutta : হাতেই গীতা নিয়ে আদালতে শতদ্রু দত্ত! জামিন আবেদন খারিজ – মেসি কলকাতা সফরের মূল উদ্যোক্তার জেল হেফাজতে

চালক নিজের (Rapido Driver) জীবনের গল্প খুলে বলতে শুরু করেন। তিনি জানান, একসময় তিনি অ্যামিটি থেকে হোটেল ম্যানেজমেন্ট (Hotel Management) পড়াশোনা করেছিলেন। তার বাবা ছিলেন সেনাবাহিনীর কর্মী। পরিবারে একাধিক সফল ব্যবসা ছিল। টাকার কোনও অভাব ছিল না, জীবন ছিল স্বচ্ছল ও নিশ্চিন্ত। “তখন জীবনটা সত্যিই ভালো ছিল,” বলেছিলেন তিনি। কিন্তু সেই স্থিতিশীল জীবন পুরোপুরি ভেঙে পড়ে কোভিড-১৯ মহামারির সময়। লকডাউন (India lockdown impact) আর ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার জেরে তাদের পরিবার প্রায় ১৩–১৪ কোটি টাকা ক্ষতির মুখে পড়ে। ঘুরে দাঁড়ানোর একাধিক চেষ্টা করেও কোনও লাভ হয়নি। পরে এক বন্ধুর সঙ্গে নতুন ব্যবসা শুরু করলেও সেটিও ব্যর্থ হয়, যেখানে আরও প্রায় ৪ লক্ষ টাকা ক্ষতি হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

একসময় এমন অবস্থা দাঁড়ায় যে আর কোনও সঞ্চয় অবশিষ্ট ছিল না। শেষ সম্বল বলতে ছিল একটি বাইক। জীবন চালানোর জন্য বাধ্য হয়েই তিনি Rapido-তে রাইডার (Rapido Driver) হিসেবে কাজ শুরু করেন। “আর কিছুই ছিল না, শুধু এই বাইকটাই ছিল,” কথাটা বলতে গিয়েই গলা ধরে আসে তার।সবচেয়ে নাড়া দেওয়ার বিষয় ছিল তার মানসিক শক্তি। এতকিছুর পরেও তিনি বলেছিলেন (Rapido Driver), “আমি হার মানছি না। আমি এখনও ঈশ্বরে বিশ্বাস রাখি।” কথার মাঝেই তিনি কান্নায় ভেঙে পড়েন। যাত্রী চিরাগ লেখেন, সেই মুহূর্তে তিনি নিজেও কিছু বলতে পারেননি। চুপচাপ বসে শুধু ভাবছিলেন—জীবন কতটা নির্মম হতে পারে।

https://x.com/0xChiraag/status/2003086255861723244?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2003086255861723244%7Ctwgr%5Ec46af37a88e608e51b1857ef9ac1624a9ca64d60%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fd-27838929832492933473.ampproject.net%2F2510081644000%2Fframe.html

এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় (Social Media) ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকেই লিখেছেন, কোভিড (Covid19) কত মানুষের জীবন ওলটপালট করে দিয়েছে। কেউ কেউ আবার বলেছেন, যে মানুষ একসময় বড় ব্যবসা গড়ে তুলতে পেরেছিলেন, তিনি সুযোগ ও সহায়তা পেলে আবারও ঘুরে দাঁড়াতে পারেন। এই গল্প যেন মনে করিয়ে দেয়—প্রতিটি মানুষের পিছনে লুকিয়ে থাকে একেকটি অজানা সংগ্রামের ইতিহাস।