নিউজ পোল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষা এলাকায় ফের একবার উত্তেজনার সৃষ্টি হয়েছে। শুক্রবার গভীর রাতে রামগড় সেক্টরের নাঙ্গা গ্রামের আকাশে একটি পাকিস্তানি ড্রোন (Pakistani Drone) সদৃশ বস্তু ঘোরাফেরা করতে দেখা যায়, যা সঙ্গে সঙ্গেই সীমান্তরক্ষীদের কড়া নজরে আসে। এরপরই ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।
আরও পড়ুন: Kolkata: ইতিহাসের ছোঁয়ায় দেবীর গর্ব, ঠাকুরপুকুর এসবি পার্কের প্রতিমা এবার সরকারি সংগ্রহে
নিরাপত্তা সূত্রে খবর, ড্রোনটি (Pakistani Drone) সীমান্ত পার হয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে এবং নাঙ্গা গ্রামের ওপর দিয়ে ওড়াউড়ি করে। সন্দেহ করা হচ্ছে, এর মাধ্যমে সীমান্ত পেরিয়ে অস্ত্র বা মাদক পাচার করার চেষ্টা করা হয়ে থাকতে পারে। এই উদ্দেশ্যেই পুরো এলাকাজুড়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ড্রোনটি (Pakistani Drone) থেকে কিছু ফেলা হয়েছে কিনা এবং সেই সামগ্রী এখনও এলাকাতেই রয়েছে কি না।
এছাড়াও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই অঞ্চলের পার্শ্ববর্তী গ্রামগুলিতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এবং পুলিশের একাধিক দল রাতেই মোতায়েন করা হয় এবং সজাগ দৃষ্টি রাখা হচ্ছে আন্তর্জাতিক সীমান্তে।
এই ঘটনার পাশাপাশি আরও এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে পঞ্জাব পুলিশ (Punjab Police) সূত্রে। জানা গেছে, আন্তর্জাতিক অস্ত্র ও মাদক চোরাচালানের একটি চক্রের হদিস পেয়েছে পুলিশ। অমৃতসরে অভিযান চালিয়ে এই চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে, সঙ্গে আটক করা হয়েছে একজন ১৬ বছরের কিশোরকে। ধৃতদের কাছ থেকে দেড় কেজি হেরোইন ও ১২টি দেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জোবান সিং, করণদীপ সিং ওরফে পণ্ডিত, অজয়পাল সিং এবং রানিয়া গ্রামের বাসিন্দা জশনপ্রীত সিং।
এ ঘটনা ফের প্রমাণ করে দিল, সীমান্তে ড্রোন ব্যবহার করে ভারতীয় ভূখণ্ডে চোরাচালানের অপচেষ্টা অব্যাহত রয়েছে। ফলে সীমান্তবর্তী এলাকায় আরও তৎপর হতে হচ্ছে নিরাপত্তা বাহিনীকে। তদন্ত চলাকালীন এলাকায় টহল ও নজরদারিতে কোনওরকম শিথিলতা রাখা হচ্ছে না বলে জানানো হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
