Narenda Modi : গুজরাতে মোদীর বার্তা, পাক-বাংলাদেশ সখ্য আর ইউএস ওপেনে আলকারাজ

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: প্রথমেই গুজরাত(Gujarat)। দু’দিনের সফরে সোমবার অহমদাবাদে(Ahmedabad) পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narenda Modi)। সেখানে একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস করার পাশাপাশি একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতিতে দেশীয় শিল্পকে এগিয়ে নেওয়া এবং বৈশ্বিক বাণিজ্যে ভারতের অবস্থান নিয়ে মোদী কী বার্তা দেন, সে দিকেই তাকিয়ে দেশ-বিদেশের রাজনৈতিক মহল।

বিশেষত চীনের সঙ্গে প্রতিযোগিতা, পশ্চিমা বাজারে রপ্তানি এবং ‘আত্মনির্ভর ভারত’ প্রসঙ্গ তার বক্তৃতায় উঠে আসতে পারে বলে ধারণা।এদিকে ঢাকায়(Dhaka) শেষ হয়েছে পাকিস্তানের(Pakistan) উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দারের(PM and Foreign Minister Ishaq Dar) সফর। দুই দেশের মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলোপ, বাণিজ্যিক যৌথ কমিটি গঠন এবং সংস্কৃতি বিনিময়ের মতো পদক্ষেপ দক্ষিণ এশীয় কূটনীতিতে নতুন বার্তা দিচ্ছে।

আরও পড়ুন : BJP: ঝটিকা সফরের পর ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী

বহু বছর পর পাকিস্তান(Pakistan) ও বাংলাদেশের(Bangladesh) সম্পর্কে এই উষ্ণতা ভবিষ্যতে আঞ্চলিক সহযোগিতা কতদূর এগোয়, সে দিকে নজর থাকবে।কূটনীতি ও রাজনীতির পাশাপাশি ক্রীড়াঙ্গনেও আজকের দিন আলোচনায়। ইউএস ওপেনে স্পেনের(US Open campaign) তরুণ তারকা কার্লোস আলকারাজ়(Carlos Alcaraz) কোর্টে নামছেন। নোভাক জকোভিচের পর টেনিসের ভবিষ্যৎ হিসেবে যাঁর নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তিনি নিজের ফর্ম ধরে রাখতে পারেন কি না, তার ওপর নির্ভর করছে চলতি গ্র্যান্ডস্ল্যামের উত্তেজনা।অর্থনীতি, কূটনীতি ও খেলা সব মিলিয়ে তিন দিকেই আজকের দিনে এক নতুন ভারসাম্য তৈরি করছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole