Indian Oil Policy: সস্তা যেখানে, সেখানেই আমাদের রাস্তা! তেলনীতি ঘিরে ভারতের কড়া বার্তা

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: আন্তর্জাতিক কূটনীতি যতই চাপ সৃষ্টি করুক, ভারতের নীতি একটাই! জনগণের স্বার্থে আপস নয়। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম (Indian Oil Policy) যেখানে কম, সেখান থেকেই তেল (Indian Oil Policy) কিনবে ভারতীয় তেল সংস্থাগুলি। আর সেই সিদ্ধান্তে কারও চোখরাঙানি ভারত বরদাস্ত করবে না। এই বার্তা দিলেন রাশিয়ায় (Russia) নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার (Vinay Kumar)।

আরও পড়ুন: Narenda Modi : গুজরাতে মোদীর বার্তা, পাক-বাংলাদেশ সখ্য আর ইউএস ওপেনে আলকারাজ

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিনয় কুমার (Vinay Kumar) বলেন, “আমরা আমাদের জনগণের স্বার্থের সঙ্গে কখনও আপস করব না। জ্বালানি বাণিজ্যে ভারতের অবস্থান খুবই পরিষ্কার। যেখানে সস্তা, সেখান থেকেই তেল (Indian Oil Policy) কেনা হবে।” তিনি আরও বলেন, “আমেরিকার শুল্ক চাপানো একতরফা ও অযৌক্তিক। রাশিয়া থেকে তেল কেনায় যে বাড়তি শুল্ক বসানো হয়েছে, তা একেবারেই পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত।” বিনয়ের মতে, এই নীতির মধ্য দিয়ে আমেরিকা (America) নিজেদের দ্বিচারিতা প্রকাশ করছে। “যেখানে আমেরিকা নিজেই রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছে, সেখানে ভারতের বিরুদ্ধে এমন পদক্ষেপ শুধু রাজনৈতিক চাপ তৈরি করার প্রয়াস,।”

রাষ্ট্রদূত আরও মনে করিয়ে দেন, আন্তর্জাতিক বাণিজ্য নির্ভর করে অর্থনৈতিক যুক্তি ও সমঝোতার উপর। “আমরা কোনও আবেগ নয়, বাস্তবতাকে ভিত্তি করেই সিদ্ধান্ত নিই। ভারতীয় সংস্থাগুলি বাজার বিশ্লেষণ করেই যেখানে লাভজনক, সেখানেই বিনিয়োগ করছে।” এই প্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) সাম্প্রতিক মন্তব্যও প্রাসঙ্গিক, “ভারত তার সার্বভৌমত্ব, কৃষকের স্বার্থ ও অর্থনৈতিক নীতিতে কখনও আপস করবে না।” সরাসরি না বললেও, মার্কিন প্রশাসনের উদ্দেশ্যে এই বার্তা একেবারে স্পষ্ট, “যদি নীতি চাপিয়ে দেওয়া হয়, তাহলে ভারতের পক্ষ থেকে জবাবও কড়া হবে। আমরা সস্তা তেলের খোঁজে থাকব, কে কী ভাবল, সেটা নয়।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole