নিউজ পোল ব্যুরো: অপারেশন সিঁদুর (Operation Sindoor) বিতর্কের আবহে যখন লোকসভায় কংগ্রেস (Congress) মোদী সরকারকে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই দলের ভিতর থেকেই শোনা গেল ভিন্নস্বর। একদিকে শশী থারুর (Shashi Tharoor), অন্যদিকে মনীশ তিওয়ারি (Monish Tiwari)! দুই অভিজ্ঞ ও আন্তর্জাতিক রাজনীতিতে প্রশংসিত কংগ্রেস (Congress) নেতা যেন দলীয় বার্তার সঙ্গে সাযুজ্য রাখতে অস্বীকার করে দিলেন।
আরও পড়ুন: Mamata Banerjee: মমতার সঙ্গে রাজ্য সরকারের নতুন লড়াই, বিজেপির চক্রান্তে অনুব্রত-কাজলরা ময়দানে
লোকসভায় পহেলগাঁও সন্ত্রাস এবং কেন্দ্রের ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) প্রসঙ্গে বিরোধিতা করতে প্রস্তুত কংগ্রেস (Congress), অথচ আলোচনায় শশী থারুরের (Shashi Tharoor) নাম নেই বক্তার তালিকায়। সূত্রের খবর, তিনি দলের নির্ধারিত বক্তব্যে রাজি হননি বলেই তাকে বাদ দেওয়া হয়। শশীর বক্তব্য ছিল স্পষ্ট। দেশের স্বার্থ আগে, দল পরে। এই অবস্থান যে দলের অস্বস্তি আরও বাড়িয়েছে তা বলাই বাহুল্য।
ঠিক এমন সময়েই মনীশ তিওয়ারির একটি পোস্ট জল্পনা আরও উসকে দেয়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, “হ্যায় প্রীত জাঁহা কি রীত সদা, ম্যায় গীত ওয়াহাঁ কি গাতা হুঁ। ভারত কা রহনে ওয়ালা হুঁ, ভারত কি বাত সুনাতা হুঁ। জয় হিন্দ!” এই কবিতার মধ্য দিয়ে তিনি যেন শশী থারুরের সুরেই কথা বললেন। মনীশ নিজেও সেই আন্তর্জাতিক প্রতিনিধি দলের সদস্য ছিলেন, যারা অপারেশন সিঁদুর সংক্রান্ত ভারত সরকারের অবস্থান বিদেশে ব্যাখ্যা করতে পাঠানো হয়েছিল। সেই বাস্তব অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বদলে এখন রাজনৈতিক প্রোপাগান্ডা চালানো তার কাছে সম্ভব নয়, এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
এই অবস্থান কংগ্রেস নেতৃত্বের কাছে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক কালে দলের অভ্যন্তরে মতবিরোধ, হাইকম্যান্ডের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ এবং মুখ্যমন্ত্রী নির্বাচন সংক্রান্ত দ্বন্দ্ব, সব মিলিয়ে দলের ঐক্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার শশী-মনীশের এই ‘দেশপ্রেমমূলক বেসুরো’ সুর কংগ্রেসের অভ্যন্তরীণ চিত্রকে আরও জটিল করে তুলেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
