নিউজ পোল ব্যুরো: ভারতের ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। বহু মানুষের স্বপ্নের জায়গা। কিন্তু সেই স্বপ্নের জায়গায় ঘুরতে যাওয়াই যে দুঃস্বপ্নে পরিণত হবে তা ভুলেও ভাবেনি ২২ এপ্রিল ঘুরতে যাওয়া ২৫ জন পর্যটকের পরিবার। জঙ্গিদের গুলিতে রক্তাক্ত হয়েছে জম্মু-কাশ্মীরের মাটি। কেউ নতুন বিয়ে করে গিয়েছিলেন হানিমুনে আবার কেউ গিয়েছেন পরিবারের সঙ্গে সময় কাটাতে। মন ভালো করতে গিয়ে জীবনের সবকিছু হারিয়ে আসতে হবে তা ভুলেও কেউ ভাবেনি। সেই ভয়াবহ জঙ্গি হামালার পর সোমবার অপারেশন মহাদেবের অধীনে পহেলগাঁও হামলার (Pahalgam pain) সঙ্গে যুক্ত তিন সন্ত্রাসবাদীকে নিকেশ করেছে সেনা ও যৌথ বাহিনী। এই তথ্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার লোকসভায় পেশ করার পর নিহতদের পরিবারের সদস্যরা বলছেন, এবার জঙ্গি হামলায় নিহত ২৬ জন শান্তি পাবেন।
মঙ্গলবার পুনেতে আবেগপ্রবণ আশাভারী জগদালে বলেন, “আজ, সেই ২৬ জন শান্তি পাবে। আজ, আমরাও শান্তিতে ঘুমাতে পারব।” ২২ এপ্রিল পাহেলগাঁওতে পাকিস্তানি জঙ্গিরা বেছে বেছে হিন্দুদের হত্যালীলা চালিয়েছি। ২৬ জনের মধ্যে ২৫ জন হিন্দু ও একজন কাশ্মীরি ছিলেন,যারা প্রায় সকলেই ভারতীয়। মৃত ২৬ জনের মধ্যে জগদালের বাবাও ছিলেন। আশাভারী জগদালে তাঁর বাবাকে ঠান্ডা মাথায় হত্যাকারী তিন অপরাধীকে নির্মূল করার বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “আমি ভারতীয় সেনাবাহিনী এবং ভারত সরকারকে ধন্যবাদ জানাই। আজ, সেই ২৬ জন মানুষ শান্তি পাবে। আজ, আমরাও শান্তিতে ঘুমাতে পারব, এবং আমরা আশা করি যে এই ধরনের ঘটনা আর না ঘটুক এবং দেশে শান্তি বিরাজ করবে।” এর পরেই তিনি বলেন, “সরকারের উচিত মহাদেবের মতো অভিযান চালিয়ে যাওয়া যাতে এই ধরনের ঘটনা আবার না ঘটে।”
অন্যদিকে, পাহলগাম সন্ত্রাসী হামলার (Pahalgam pain) শিকার শুভম দ্বিবেদীর স্ত্রী ঐশণ্য দ্বিবেদী বলেছেন, “আমার স্বামী হারানোর পর, আমি ঘরে বসে থাকতে পারতাম। আমি আমার খোলসের মধ্যে থাকতে পারতাম। এক পর্যায়ে, আমি মিডিয়া বা কারও সাথে কথা বলতে চাইনি। কিন্তু তারপর আমি এটি করার সিদ্ধান্ত নিলাম – কারণ আমি যদি কথা না বলি, তাহলে কেউ জানতে পারবে না আমি কীসের মধ্য দিয়ে যাচ্ছি। যখন মানুষ আমার যন্ত্রণা দেখবে, তখন তারা আমার পাশে দাঁড়াবে। কারণ কেউই আমি এখন যা সম্মুখীন হচ্ছি তার মুখোমুখি হতে চায় না।” একসঙ্গে পথ চলার কথা থাকলেও জঙ্গিরা কেড়ে নেয় তাঁর স্বামীকে। এই নিয়ে ঐশণ্য বলেন, “আমি উভয় পরিবারের যত্ন নিচ্ছি, এবং তারাও আমার খুব ভালো যত্ন নিচ্ছে। এটা উভয় দিক থেকেই। আমি সত্যিই গর্বিত যে আমি এমন একটি সমাজে বাস করি যেখানে আমার চারপাশের মানুষরা স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে – আমার বন্ধুরা, আমার পরিবার, শুভমের বন্ধুরা, তারা আমার সাথে দাঁড়িয়ে আছে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
