Akhilesh Yadav: জঙ্গি নিধনের নেপথ্যে রাজনীতি? ‘মহাদেব’ নিয়ে অখিলেশের বিস্ফোরক মন্তব্য

দেশ

নিউজ পোল ব্যুরো: কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর ভারতীয় সেনার (Indian Army) ‘অপারেশন মহাদেব’ (Operation Mahadev) সফল হলেও, সোমবারের এই অভিযানের সময়কাল নিয়ে চাঞ্চল্যকর প্রশ্ন তুলে বিতর্কের কেন্দ্রে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav)। তার দাবি, সংসদ অধিবেশনের ঠিক দিনেই এই জঙ্গি অভিযান চালানো হয়েছে “রাজনৈতিক সুবিধা” হাসিলের উদ্দেশ্যে।

আরও পড়ুন: Congress: “দেশের কথা আগে, দল পরে?”, শশী-মনীশের বার্তা কি কংগ্রেসের অন্দরেই বিদ্রোহের সুর?

অখিলেশ (Akhilesh Yadav) বলেন, “যদি সেনা ও গোয়েন্দা বিভাগ এতটাই দক্ষ হয়, তাহলে পুলওয়ামা হামলার (Pulwama Attack) সময় RDX-সহ গাড়িটি নজর এড়িয়ে গেল কীভাবে?” তিনি আরও প্রশ্ন তোলেন, এতদিন গা ঢাকা দিয়ে থাকা তিন জঙ্গিকে হঠাৎ ঠিক সোমবারেই কেন খতম করা হল? এতে কি সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতেই ‘টাইমিং’-এর খেলা খেলছে? তিনি সেনার সাফল্যকে সম্মান জানালেও গোয়েন্দা ব্যবস্থার ত্রুটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। “পহেলগাঁও হামলা গোয়েন্দা ব্যর্থতার ফল, আর অপারেশন মহাদেব সেই ব্যর্থতাকে ঢাকতে চালানো নাটক,” বলেই মন্তব্য করেন তিনি। একইসঙ্গে ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) মতো অতীত অভিযানের ক্ষেত্রেও তথ্য গোপনের অভিযোগ করেন তিনি।

এখানেই থেমে থাকেননি কনৌজের এই সাংসদ। তিনি প্রশ্ন তোলেন ট্রাম্পের নাম টেনে, “যখন সেনা পাকিস্তানকে পাল্টা জবাব দিতে প্রস্তুত, তখনই কেন যুদ্ধবিরতি ঘোষণা?” ট্রাম্পের (Donald Trump) ভূমিকা নিয়ে কটাক্ষ করেন তিনি। সরকার অবশ্য সমস্ত অভিযোগ খারিজ করে জানায়, পাকিস্তান (Pakistan) যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, ভারত তা গ্রহণ করেছে—এতে ট্রাম্পের কোনও ভূমিকাই নেই। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলার পর দীর্ঘদিন গা ঢাকা দেওয়া জঙ্গিরা সম্প্রতি ব্যবহার করছিল ‘টি৮২ আল্ট্রাসেট’ কমিউনিকেশন ডিভাইস। সেটির সূত্র ধরেই সেনা অভিযান চালিয়ে তিন জঙ্গিকে খতম করে। তবু অখিলেশের (Akhilesh Yadav) প্রশ্ন থেকেই যাচ্ছে, ‘অপারেশন মহাদেব’ কি নিছকই সেনার দুঃসাহসিক সাফল্য, না কি এর আড়ালে রয়েছে আরও গভীর রাজনৈতিক কৌশল?

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT