নিউজ পোল ব্যুরো: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে লোকসভায় চলছে বিতর্ক পর্ব। সেখানেই একাধিক ইস্যু বিশেষ করে ভারতের আভ্যন্তরীণ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাক গলানো নিয়েই মোদী সরকারকে কাঠগোড়ায় তুলেছে বিরোধীরা। মঙ্গলবার সংসদে ঝড়ো ব্যাটিং করেছেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ (Sayani Ghosh)। সরব হয়েছেন ভারত সরকারের আগে ট্রাম্পের আগ বাড়িয়ে সংঘর্ষবিরতি ঘোষণা নিয়েও। চাঁছাছোলা ভাষায় কেন্দ্র সরকারের কাছে একগুচ্ছ প্রশ্ন তুলে দিয়েছেন। ট্রাম্পের সংঘর্ষবিরতির ঘোষণা প্রসঙ্গে তৃনমূল সাংসদ বলেছেন, “পুরো দেশ, পুরো বিশ্ব বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জোকার বানিয়েছেন ট্রাম্প।”
সংসদে বাংলা ভাসাতেই বক্তৃতা দিয়েছেন বাংলার এই ঠোঁটকাটা সাংসদ। পাক-অধিকৃত কাশ্মীর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের কথা তুলে সায়নীর প্রশ্ন, “যে স্বরাষ্ট্রমন্ত্রী গতবার সংসদে এবং নির্বাচন ক্ষেত্রেও বহুবার এবং আজ অবধি বলেছেন যে, পাক অধিকৃত কাশ্মীর আমাদের এবং আমরা সেটা যে কোনও প্রকারে নিয়ে ছাড়ব, আমি জানতে চাই যে, এত একটা সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও আমরা কেন এটা হাতছাড়া করলাম ? আপনারা ইটের জবাব ইট ছুড়ে দিয়েছেন। কিন্তু, দেশ চেয়েছিল ইটের জবাব পাথর ছুড়ে দেওয়া হোক।” এর পরেই তিনি আরও বলেছেন, “ঝুঁকি আমরা নেব, অপারেশন আমরা করব, আর ক্ষীর চাচা চৌধুরী খেয়ে চলে যাবে”
জম্মু-কাশ্মীরের লেফট্যানেন্টে জেনারেল মনোজ সিনহার মন্তব্যকে হাতিয়ার করে এদিন সায়নী প্রশ্ন ছুড়ে বলেন, “উনি পহেলগাঁও কাণ্ড সম্বন্ধে সবাইকে বলেছেন যে এটি একটি চরম নিরাপত্তা ব্যর্থতা। যদি সত্যিই এটা একটা চরম নিরাপত্তা ব্যর্থতা হয়ে থাকে, তাহলে কেন ইন্টেলিজেন্স ব্যুরো প্রধানকে কোনও জবাবদিহি করা হল না। কেন একমাসের মধ্যে তাঁর চাকরির মেয়াদ বাড়িয়ে পুরস্কৃত করা হল ? তাঁকে সরিয়ে দিয়ে দেশের মানুষকে একটা বার্তা দিতেন, দেশে নিরাপত্তা ব্যর্থতার কোনও জায়গা নেই। কিন্তু, আপনারা সেটা করেননি। অপারেশন সিঁদুর তো পরে আসবে। আগে জানতে হবে যে এতগুলো জঙ্গি এল কোথা থেকে ? আজ স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন, এল তো কী হল ? এসেছে তো এসেছে ! এরকমভাবে হয় না। যেখানে হাজার হাজার পর্যটক পৌঁছাতে পারলেন, সেখানে যেখানে চারজন জঙ্গি পৌঁছাতে পারল, সেখানে কেন ১০ জন পুলিশ পৌঁছাতে পারল না ? এটা আমরা জানতে চাই।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
মঙ্গলবার লোকসভায় ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিতর্কে অংশগ্রহণ করে বাংলার সাম্প্রতিক ইস্যু নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সায়নী (Sayani Ghosh)। রাজ্য সরকারের বিরুদ্ধে বাংলাদেশি প্রবেশ করানোর অভিযোগ এনেছেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। সেই অনুপ্রবেশ ইস্যুতে জম্মু-কাশ্মীর প্রসঙ্গ টেনে বলেছেন, , ‘আপনারা তো সর্বদাই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্ত দিয়ে বাংলাদেশিদের ঢোকাচ্ছেন, আপনারা তাহলে কেন পহেলগাঁও দিয়ে জঙ্গি ঢোকালেন?’ এর পরেই তিনি বলেন, ‘আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন আদর্শ জাতীয়তাবাদী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে এবং দেশের জন্য নিবেদিত প্রাণ হতে নানা দেশে গিয়ে অপারেশন সিঁদুরের জয়গাঁথা গেয়েছেন। কিন্তু আমরা কি পেলাম? আপানার তো দিনের পর দিন বাংলাকে বঞ্চনা করেছেন।’ সায়নীর প্রশ্ন, নিজেদের ঢাক নিজেরা পেটানোর কী দরকার? দেশের পরাক্রম তো গোটা বিশ্ব দেখেছে।
