Temple Demolished : অবৈধ নির্মাণ বলে বাংলাদেশে ফের মন্দির ভাঙল ইউনুসের সরকার, প্রতিক্রিয়ায় কড়া বার্তা ভারতের

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: বাংলাদেশে (Bangladesh) ২০২৪ সালে হাসিনার সরকারের পতনের পর থেকেই বেড়েছে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাধিক মন্দির (Temple Demolished)। সেই ঘটনার ঘটল ফের একবার। ঢাকায় ভেঙে ফেলা হয়েছে একটি দুর্গা মন্দির। বাংলাদেশের ইউনুসের সরকার এই মন্দির নির্মাণকে অবৈধ বলে দাবি করেছে। সেই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ঘটনার কড়া নিন্দা করে জানিয়েছে এই ঘটনা রক্ষায় ঢাকার অন্তর্বর্তীকালীন সরকারের অক্ষমতারই প্রতিফলন।

ঘটনা নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “আমরা বুঝতে পারছি যে উগ্রপন্থীরা ঢাকার খিলক্ষেতে দুর্গা মন্দির ভেঙে ফেলার জন্য চিৎকার করছিল। অন্তর্বর্তীকালীন সরকার মন্দিরের নিরাপত্তা প্রদানের পরিবর্তে, ঘটনাটিকে অবৈধ ভূমি ব্যবহারের ঘটনা হিসেবে উপস্থাপন করেছে এবং আজ মন্দিরটি ধ্বংস করার অনুমতি দিয়েছে।” তিনি আরও বলেছেন, “এর ফলে দেবতা স্থানান্তরিত হওয়ার আগে ক্ষতি হয়েছে। বাংলাদেশে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকায় আমরা হতাশ। আমি জোর দিয়ে বলতে চাই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হিন্দু, তাদের সম্পত্তি এবং তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করা।”

আরও পড়ুনঃ India-China : অতীত ভুলে সম্পর্ক মজবুত করতে চিনকে চতুর্মুখী পরিকল্পনার প্রস্তাব রাজনাথের, পাকিস্তানকেও কড়া বার্তা

এই প্রসঙ্গে উল্লেখ্য, মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশে সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করার বিষয়ে ভারত বারবার উদ্বেগ প্রকাশ করেছে। ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে বৈঠকের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনূসের কাছে এই বিষয়টি উত্থাপন করেছিলেন। ইউনূসের সঙ্গে বৈঠকের সময় প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা সম্পর্কিত ভারতের উদ্বেগের কথাও তুলে ধরেন এবং আশা প্রকাশ করেন যে বাংলাদেশ সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। তবে কোথায় কি বারে বারে বাংলাদেশ সরকার হিন্দু বিরোধী কট্টরপন্থি মনভাবকে সামনে এনেছে। পুলিশ ও সামরিক বাহিনীর সহায়তায় বাংলাদেশ রেলওয়ের কর্তৃপক্ষ মন্দিরে ভাঙন চালিয়েছে এবং ধ্বংসস্তূপের দৃশ্যে দেখা গেছে যে বুলডোজার দিয়ে দুর্গা প্রতিমাটির কাঠামোটি ভেঙে ফেলা হচ্ছে। মন্দিরটি রক্ষা করার জন্য ভক্তদের আবেদন উপেক্ষা করতেও দেখা গিয়েছে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যে খিলক্ষেত সার্বজনীন দুর্গা মন্দিরটি ভেঙে (Temple Demolished) ফেলা হয়েছে কারণ এটি রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত হয়েছিল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT