নিউজ পোল ব্যুরো: ভারত-চিনের (India-China) সম্পর্কের বরফ গলেছে। কিংডাওতে সাংহাই সহযোগিতা সংস্থা (SEO) বৈঠকের ফাঁকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) তাঁর সিনা সমকক্ষ অ্যাডমিরাল ডং জুনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সেখানেই সীমান্ত উত্তেজনা কমাতে এবং চিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নত করার জন্য চার-দফা পরিকল্পনার পরামর্শ দিয়েছেন। ২০২০ সালে লাদাখ সীমান্তে ভারত-চিনা সেনার উত্তেজনার পর ভারতের কোনও শীর্ষ নেতার এই ছিল চিনে প্রথম সফর। তবে চিনের সঙ্গে ভারতের সম্পর্কে অনেকটাই উন্নতি হয়েছে।
চিনা প্রতিরক্ষামন্ত্রীকে রাজনাথ সিং দিয়েছেন ভারতেরে পক্ষ থেকে চার দফা প্রস্তাব। সেই চার-দফা প্রস্তাবের মধ্যে রয়েছে, বহাল রাখতে হবে ২০২৪ সালের সেনা সরানোর পরিকল্পনা, সীমান্তে সীমানা নির্ধারণ, সীমানা নির্ধারণের লক্ষ্য অর্জনের প্রচেষ্টা ত্বরান্বিত করা, দুই দেশের মতবিরোধ মেটাতে বিশেষ প্রতিনিধিদের দায়িত্ব নিতে হবে। এই সাক্ষাৎ-এর সময়ে রাজনাথ সিং পাকিস্তানের মদতে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিষয়টিও উত্থাপন করেন। এই প্রেক্ষাপটে, তিনি জোর দিয়ে বলেন যে অপারেশন সিঁদুর এখন এই ইস্যুর বিরুদ্ধে “ভারতের নীতিগত অবস্থান”। এদিনের বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ দীর্ঘ ৫ বছর পর মানস সরোবরে তীর্থযাত্রা শুরুর ক্ষেত্রে চিনের ভূমিকার প্রশংসা করেছেন।

বৈঠকের পর X-এ একটি ছবি শেয়ার করে, প্রতিরক্ষামন্ত্রী নয়াদিল্লি এবং বেইজিং উভয়ের কূটনৈতিক সম্পর্কের “ইতিবাচক গতি” বজায় রাখার উপর জোর দেওয়ার কথা বলেছেন। তিনি লিখেছেন, “কিংডাওতে এসসিও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের ফাঁকে চীনের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাডমিরাল ডং জুনের সাথে আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আমাদের মধ্যে গঠনমূলক এবং দূরদর্শী মতবিনিময় হয়েছে। প্রায় ছয় বছর পর কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় শুরু হওয়ার বিষয়ে আমার আনন্দ প্রকাশ করেছি। এই ইতিবাচক গতি বজায় রাখা এবং দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন জটিলতা যুক্ত করা এড়ানো উভয় পক্ষেরই কর্তব্য।” পাশাপাশি প্রায় ৫ বছর পর কৈলাস মানসরোবর যাত্রা পুনরায় শুরু হওয়ার বিষয়ে তিনি আনন্দ প্রকাশ করেছেন। ভারত ও চিনের (India-China) সম্পর্ক যে তলানিতে পৌঁছেছিল সেই অতীত ভুলে দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত করার বার্তাই দিয়েছেন রাজনাথ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
