নিউজ পোল ব্যুরো: কলকাতার (Kolkata) আরজিকরের কর্মরত চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ সহ রাজ্য। সেই ঘটনার পর খাস কলকাতায় ফের ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। দক্ষিণ কলকাতার এক ল-কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই ঘটনা ঘটায় স্বাভাবিক ভাবেই উঠছে প্রশ্ন।
কসবার একটি কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৩ জনের মধ্যে দুজন কলেজেরই কর্মী বলে জানা হয়েছ এবং একজন বহিরাগত যিনি কলেজেরই প্রাক্তন পড়ুয়া। অভিযুক্তদের মধ্যে একজন TMCP নেতা রয়েছে বলেও জানা গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, ওই ধর্ষণের ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা সাতটা থেকে ১০টা ৫০-এর মধ্যে। তিন জনের মধ্যে এক অভিযুক্তকে মনোজিৎ মিশ্র নামে চিহ্নিত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় জিএস-এর পদ পাইয়ের দেওয়ার টোপ দিয়ে ওই ছাত্রীকে কলেজে ডাকা হয়েছিল। কলকাতারই একটি সরকারি হাসপাতালে ওই ছাত্রীর শারীরিক পরীক্ষা করানো হয়েছে । পুলিশকে নির্যাতিতা জানিয়েছেন, কলেজেরই একটি রুমে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। তিনি পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন কলেজের মধ্যে তিনজনের একজন ধর্ষণ করেছে ও বাকিরা মূল অভিযুক্তকে সাহায্য করেছে।
আরজি করের ঘটনার এক বছরও হয়নি তার মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে এই ঘটনা ঘটল? সেই সময়ে কলেজে কেউ ছিলেন না কেন? কলেজের নিরাপত্তারক্ষীরা কোথায় ছিলেন? উঠছে একাধিক প্রশ্ন। সেই সঙ্গেই শহর কলকাতায় (Kolkata) মহিলাদের নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্ন উঠে গিয়েছে। পুলিশ সূত্রে খবর শুক্রবার আলিপুর আদালতে তোলা ধৃতদের । অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার আবেদনও পুলিশ আদালতে জানাতে পারে বলেও খবর।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
