India-America: “সবার নজর এখন আমেরিকার দিকে! ভারতের সঙ্গে ‘ঐতিহাসিক বাণিজ্য চুক্তি’র ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প”

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: বিশ্ববাণিজ্যের কেন্দ্রে এখন ভারত ও আমেরিকা (India-America)। দুই বৃহৎ গণতান্ত্রিক শক্তির মধ্যে একটি ‘বিরাট ও যুগান্তকারী’ বাণিজ্য চুক্তির ঘোষণা দিতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

আরও পড়ুন: Indian Astronaut Shubhanshu Sukla: মহাকাশে শুভাংশু! ইতিহাসের পাতায় ভারতের নতুন অধ্যায়, সঙ্গে গাজরের হালুয়া ও শাহরুখের গান

চিনের সঙ্গে বহু প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ঠিক পরেই, এবার ভারতের সঙ্গে আলোচনার সুর চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলেই হোয়াইট হাউসে (White House) এক বিশেষ অনুষ্ঠানে জানালেন ট্রাম্প (India-America)। ‘বিগ বিউটিফুল ইভেন্ট’-এ দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন, “আমাদের সঙ্গে এখন সবাই চুক্তি করতে চায়। আমরা চিনের (China) সঙ্গে স্বাক্ষর করেছি, এবার ভারতের সঙ্গে একটি বিশাল চুক্তি হতে চলেছে। এটা খুব বড় ব্যাপার হতে চলেছে।”

ট্রাম্পের (Donald Trump) এই মন্তব্য কূটনৈতিক মহলে আলোড়ন তুলেছে। কারণ, তার আমলে আমেরিকা (America) বেশ কয়েকটি দেশের উপর শুল্কের চাপ বাড়িয়েছে, যার মধ্যে ভারতও ছিল। পারস্পরিক শুল্কনীতির জেরে কিছুটা টানাপোড়েন তৈরি হলেও, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথে এগিয়েছে দুই দেশই।

জানা গিয়েছে, আগামী ৮ জুলাই শেষ হচ্ছে ৯০ দিনের এক বিশেষ শুল্ক-নিষেধাজ্ঞার সময়সীমা। তার আগেই গত কয়েকদিনে আমেরিকা ও ভারতের (India-America) প্রতিনিধিদের মধ্যে বেশ কয়েকদফা গোপন বৈঠক হয়েছে। ট্রাম্পের বক্তব্যে সেই আলোচনার সাফল্যের ইঙ্গিত স্পষ্ট। তবে ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে সতর্কও করেছেন— “সব দেশকে আমরা গ্রহণ করব না। কেউ কেউ চুক্তি করতে চাইলে জানিয়ে দেওয়া হবে। কিন্তু তোমাদের ২৫%, ৩৫%, ৪৫% শুল্ক দিতে হবে।” এই মুহূর্তে ট্রাম্পের চোখে ভারত ‘এক সম্ভাবনাময় অংশীদার’। এমন চুক্তি হলে তা শুধু দ্বিপাক্ষিক বাণিজ্য নয়, ভূ-রাজনৈতিক সমীকরণেও বড় পরিবর্তন আনবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT