PM Modi: “ভারতে আসুন, বিশ্বকে গড়ে তুলুন,” জাপান থকে বাণিজ্য প্রচারে প্রধানমন্ত্রী মোদী

breakingnews আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: ট্রাম্পের শুল্ক যুদ্ধের আবহে বর্তমানে জাপান (Japan) সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। এই সফর শেষ করেই যাবেন চিনে। প্রধানমন্ত্রী মোদীর জাপান ও চিন সফরের দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। আজ শুক্রবার টোকিওতে ভারত-জাপান যৌথ অর্থনৈতিক ফোরামে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক আমন্ত্রণপত্রে বলেছেন, “ভারতে আসুন, বিশ্বকে গড়ে তুলুন।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার জাপানে দুই দিনের সরকারি সফরে পৌঁছেছেন। জাপান থেকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “জাপান সেমিকন্ডাক্টর থেকে শুরু করে স্টার্ট-আপ পর্যন্ত ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। জাপানি কোম্পানিগুলি ভারতে ৪০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে।” অন্যদিকে জাপান-ভিত্তিক এক মিডিয়া প্ল্যাটফর্ম উল্লেখ করেছে, জাপান আগামী দশকে ভারতের সাথে দ্বিপাক্ষিক ব্যবসা বৃদ্ধির জন্য ১০ ট্রিলিয়ন ইয়েন ( ৬৮ বিলিয়ন ডলার) বিনিয়োগ করবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, পরিবেশ এবং চিকিৎসা সহ একাধিক ক্ষেত্রের উপর জোর দেওয়া হচ্ছে। ভারত-জাপান যৌথ অর্থনৈতিক ফোরাম থেকে মোদী বলেছেন, “ভারতে ৮০ শতাংশ কোম্পানি সম্প্রসারণ করতে চায়। ভারতে ইতিমধ্যেই ৭৫ শতাংশ কোম্পানি লাভে আছে। ভারতে, মূলধন কেবল বৃদ্ধি পায় না, বরং বহুগুণ বৃদ্ধি পায়। গত ১১ বছরে, ভারত অভূতপূর্ব রূপান্তর দেখেছে — রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং নীতিতে স্বচ্ছতা। ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি এবং শীঘ্রই তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।”

আরও পড়ুন: Narendra Modi: জাপান সফরে মোদী, বাণিজ্যিক কূটনীতি থেকে কোয়াডের নতুন সমীকরণে নজর, আলোচনার কেন্দ্রে কী রয়েছে?

এই প্রসঙ্গে উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদী ১৫তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন, যেখানে তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার ( Shigeru Ishiba) সঙ্গেও দেখা করবেন। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য ও শুল্ক নীতির কারণে ভারত-মার্কিন সম্পর্কের মন্দার মধ্যে প্রধানমন্ত্রী মোদীর জাপান সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুক্রবার টোকিওর ইলেকট্রন ফ্যাক্টরি এবং সেন্ডাইয়ের তোহোকু শিনকানসেন প্ল্যান্ট পরিদর্শন করবেন যেখানে বুলেট ট্রেনের কোচ তৈরি করা হয়। প্রধানমন্ত্রী মোদী এবং তার সঙ্গে থাকবেন শিগেরু ইশিবা। দুই রাষ্ট্রপ্রধান ভারতের বুলেট ট্রেন প্রকল্পে টোকিওর অংশগ্রহণের বিষয়টি আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য, “একসঙ্গে, আমরা গ্লোবাল সাউথ, বিশেষ করে আফ্রিকার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি। আমি আপনাদের অনুরোধ করছি – আসুন, ভারতে তৈরি করুন, বিশ্বের জন্য তৈরি করুন। ‘সুজুকি’ এবং ‘ডাইকিন’-এর সাফল্যের গল্পগুলি আপনারও সাফল্যের গল্প হয়ে উঠতে পারে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole