নিউজ পোল ব্যুরো: বিজেপি (BJP) নেতার বাবার বিস্ফোরক মন্তব্যে আইনি জবাব তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদকের। এবার আদালতের পথে কুণাল ঘোষ (Kunal Ghosh)। সিবিআই (CBI) এবং রাজ্য সরকারকে নিয়ে এক ব্যক্তিগত মন্তব্য ঘিরে এবার রাজ্য রাজনীতিতে আইনি সংঘাতের নতুন অধ্যায়। অভয়ার বাবা সম্প্রতি সংবাদমাধ্যমে এমন মন্তব্য করেন, যা ঘিরে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মহল। অভিযোগ, তিনি বলেন, “সিবিআই টাকা খেয়ে তদন্ত বন্ধ করেছে। কুণাল ঘোষ (Kunal Ghosh) সিজিও কমপ্লেক্সে (CGO Complex) গিয়ে রাজ্য সরকারের সঙ্গে সব সেটল করে ফেলেছে।”
আরও পড়ুন: Mamata Banerjee : এসআইআরের আড়ালে এনআরসি চাপানোর অভিযোগে সরব মুখ্যমন্ত্রী
এই মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে প্রথমে আইনজীবীর মাধ্যমে মানহানির নোটিস পাঠানো হয়। কিন্তু সেই নোটিসে কোনও প্রতিক্রিয়া না মেলায় এবার সরাসরি আদালতের দারস্থ হলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে নিজেই এ বিষয়ে বিস্তারিত জানান কুণাল। তিনি লেখেন, “অভয়ার বাবার মিথ্যা ও মানহানিকর মন্তব্যের পর আমি প্রথমে আইনি চিঠি পাঠাই। এখন মানহানির মামলা করেছি। ব্যাঙ্কশাল আদালতের ১৫তম বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট ওর নামে নোটিস ইস্যু করেছেন। ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় তাকে বা তার আইনজীবীকে আদালতে হাজির থাকতে হবে।”
আইনি লড়াইয়ের এই পদক্ষেপ রাজনৈতিক রঙও পাচ্ছে। তৃণমূলের একাংশের মতে, কুণালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসলে বিজেপির পরোক্ষ চক্রান্ত। অন্যদিকে, বিরোধী শিবিরের দাবি, এসব “আইনি হুমকি” দিয়ে আসল ইস্যু থেকে নজর ঘোরাতে চাইছে তৃণমূল। উল্লেখ্য, গত ৯ আগস্ট বিজেপির ‘নবান্ন অভিযান’ ভেস্তে যাওয়ার পর এই বিতর্কিত মন্তব্য করেছিলেন অভয়ার বাবা। তার পর থেকেই কুণাল ঘোষের পালটা প্রতিক্রিয়া ও আইনি প্রস্তুতি শুরু হয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
