নিউজ পোল ব্যুরো: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে ফের রাজনৈতিক বার্তা ছড়ালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এসআইআর ইস্যুতে(SIR issue) স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বললেন, “জীবন থাকতে কারও ভোটাধিকার কেড়ে নিতে দেব না।” বিজেপি থেকে বাম, নির্বাচন কমিশন সবাইকে এক হাত নিলেন তিনি।মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্রের বিজেপি(BJP) সরকার এসআইআরের(SIR) নামে বাংলায় এনআরসি(NRC) চাপিয়ে দিতে চাইছে। তার কথায়, “এনআরসি (NRC)করে বাংলার মানুষের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়ার চেষ্টা চলছে। বাংলার মানুষ জোর-জুলুম মানবে না।
আরও পড়ুন: Abhishek Banerjee : TMCP দিবসে অভিষেকের বিস্ফোরক মন্তব্য, আর জি কর নিয়ে কেন্দ্রকে নিশানা
বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়েনি, এবারও ছাড়বে না।” তিনি কটাক্ষ করে বলেন, “আমরা ললিপপ দিই শিশুদের। ভোটার হওয়ার যোগ্য নতুন প্রজন্মকে ললিপপ দেখাই না, তাদের অধিকারই আমাদের কাছে মুখ্য।”ভোটের আগে বাংলার রাজনীতিতে শ্রমিক ইস্যুকেও সামনে টানলেন মুখ্যমন্ত্রী। ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্তার অভিযোগ তুলে বলেন, “গরিব মানুষ আমার হৃদয়। বিজেপি(BJP) সরকার তাদের বাংলাদেশি বলে অপমান করছে। অথচ বাংলার মানুষ সবসময়ই লড়াই করে নিজেদের অধিকার রক্ষা করেছে।” একই সঙ্গে বামেদেরও নিশানা করেন তিনি।
কেরলে পাঠ্যপুস্তকে নেতাজি সম্পর্কে ‘ভুল তথ্য’ পড়ানো হচ্ছে বলে অভিযোগ তুলে বামেদের রাজনৈতিক বৈধতা নিয়েই প্রশ্ন তোলেন। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও আঙুল তোলেন তৃণমূল নেত্রী। তার মন্তব্য, “আমি সব এজেন্সিকে সম্মান করি। কিন্তু বড়রা যদি ললিপপ নেয়, তা মানায় না।”বছর ঘুরলেই বাংলায় বিধানসভা ভোট। ২১ জুলাইয়ের শহিদ মঞ্চ থেকেই নির্বাচনমুখী বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে সেই সুর আরও জোরালো করে বিজেপি-বাম জোটকেই একসঙ্গে বিধলেন তিনি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
