জনকল্যাণ শিবিরে যেতে পারেননি? চিন্তার কিছু নেই! ঘরে বসেই মিলবে অন্নপূর্ণা যোজনার সুবিধা, জেনে নিন আবেদন করার সহজ উপায়।

breakingnews প্রযুক্তি রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: জনকল্যাণ শিবিরে পৌঁছতে না পেরে যাঁরা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারেননি, তাঁদের জন্য বড় স্বস্তির খবর। এবার বাড়িতে বসেই অনলাইনে আবেদন করা যাবে এই প্রকল্পের জন্য। রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত জনকল্যাণ শিবিরে বহু মানুষ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেলেও নানা কারণে অনেকেই সেখানে উপস্থিত থাকতে পারেননি। বিশেষ করে বহু মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করার সুযোগ হাতছাড়া করেছেন। তবে তাঁদের আর চিন্তার কারণ নেই।

আবেদনকারীরা সরাসরি সরকারের অফিসিয়াল পোর্টাল socialregistry.wb.gov.in-এ গিয়ে ফর্ম পূরণ করতে পারবেন। ওয়েবসাইটে ঢুকে প্রথমে ‘Citizen/Family Login’ অপশনে ক্লিক করতে হবে। এরপর নিজের জেলা বেছে নিয়ে সচল মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। ওটিপি (OTP) ভেরিফিকেশনের পর প্রথমে পরিবারের প্রধানের যাবতীয় তথ্য দিতে হবে। তারপর পরিবারের বাকি সদস্যদের প্রোফাইল এক এক করে তৈরি করতে হবে। এই প্রোফাইল তৈরির সময় পরিবারের মহিলা সদস্যদের ক্ষেত্রে সামাজিক প্রকল্পের অধীনে ‘অন্নপূর্ণা যোজনা’র একটি বিশেষ অপশন স্ক্রিনে ভেসে উঠবে। সেখানে শুধুমাত্র টিক (Tick) চিহ্ন দিয়ে সম্পূর্ণ ফর্মটি সাবমিট করে দিলেই আবেদন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে। মহিলা সদস্যদের প্রোফাইলের ক্ষেত্রে সামাজিক প্রকল্পের তালিকায় অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করার একটি বিশেষ অপশন দেখা যাবে। সেখানে টিক চিহ্ন দিয়ে বাকি তথ্য পূরণ করে ফর্ম জমা দিলেই আবেদন সম্পূর্ণ হবে।

সরকারি দপ্তরে চক্কর কাটা বা লাইনে দাঁড়িয়ে ঘাম ঝরানোর দিন শেষ! ঘরের কোণে বসেই মাত্র কয়েকটা ক্লিকে অন্নপূর্ণা যোজনার সুবিধা হাতছাড়া করা মানে নিজের পায়ে নিজেই কুড়ুল মারা! তাই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আজই মোবাইল স্ক্রিনে আঙুল চালিয়ে ঘরে বসেই সেরে ফেলুন আপনার আবেদন! সরকারি সূত্রের দাবি, প্রযুক্তির সাহায্যে আরও বেশি মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতেই এই অনলাইন ব্যবস্থার উপর জোর দেওয়া হচ্ছে। ফলে জনকল্যাণ শিবিরে যেতে না পারলেও এবার বাড়িতে বসেই মিলতে পারে অন্নপূর্ণা যোজনার সুবিধা।